শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁয় হঠাৎ বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: ঘূর্ণিঝড় আকভান এর প্রভাব পড়েছে নওগাঁয়। গত দুইদিন মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টির সাথে নিম্নচাপের মতো ঝরে পড়ছে বৃষ্টি। সাথে জেকে বসেছে শীত। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যহৃত হচ্ছে। জরুরী প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে তেমন একটা বের হচ্ছে না। বৈরি আবহাওয়ায় কর্মজীবি মানুষের আয় রোজগারও কমেছে। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষনাগারের তথ্যমতে- গত ২৪ ঘন্টায় জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে।

জেলার মাঠে মাঠে আমন ধান কাটা মাড়াই চলছে। এরমধ্যে আকভানের প্রভাবে বৃষ্টি হচ্ছে। জমিতে পানি জমে কাটা ধান ভিজে গেছে। কৃষকরা ফলন কম হওয়া ও বাড়তি পরিশ্রম নিয়ে দুশ্চিন্তর মধ্যে পড়েছে। এতে বৃষ্টির পানিতে ভিজে ফসলের ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
আমন ধানের পাশাপাশি আলু, রসুন-পেঁয়াজ ও সরিষা জমিতে জমেছে পানি। এক মাস আগে রোপন করা এসব ফসলের তেমন একটা সমস্যা না হলেও এক সপ্তাহ আগে রোপন করা ফসল নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। একদিনে ফসল উৎপাদনে বাড়তি খরচ ও ন্যায্য মুল্য না পাওয়া। অপরদিকে বৃষ্টিতে ফসল ক্ষতি যেন কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

বদলগাছী উপজেলার তিলবদলী  গ্রামের কৃষক লিটন হোসেন বলেন- দুই বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি। এরমধ্যে একবিঘা জমির আমন ধান কেটে জমিতে রেখে দেওয়া হয়েছিল। খড় শুকিয়ে গেলে মাড়াই করা হবে। কিন্তু শুক্রবার থেকে বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। আবার যে ধান কাটা হয়নি বাতাসে মাটিতে শুয়ে পড়েছ। ধানগুলো পানিতে ভাসছে। এতে ফলন কম হবে। শ্রমিক খরচও বাড়বে। বৃষ্টিতে মোটামুটি ধানের ক্ষতি হয়েছে।

মহদেবপুর উপজেলার হরিরামনগর গ্রামের কৃষক কায়েশ বলেন- কিছুদিন আগে এক বিঘা জমিতে দেশীয় জাতের আলু রোপন করা হয়েছে। কিছু গাছ দেখা দিয়েছে। এখনো অনেক আলুর গাছ উঠেনি। দুইদিনের বৃষ্টিতে জমিতে পানি জমে গেছে। যেসব আলু থেকে এখনো গাছ বের হয়নি সেগুলোর গাছ হবে কিনা বলা যাচ্ছে না। আবার যেসব গাছ গজিয়েছে আবহাওয়া ভাল হলে পঁচানি রোগ হওয়ার সম্ভবনা আছে। শাক-সবজিতে অল্প পানির জন্য ভাল। বেশি পানি হলে সমস্যা।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনজুর রহমান বলেন- বৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা সম্ভব হয়নি। বৃষ্টি হলেও ফসলের বিশেষ করে ধানের তেমন একটা ক্ষতি হয়নি। তবে আমন ধানের মাথা হেলে পড়েছে। আবহাওয়া ভাল হলে তা সেরে যাবে। তবে কিছু শাক-সবজি ও ফসলের জন্য এ বৃষ্টি আর্শিবাদ হয়ে এসেছে। 

  • সর্বশেষ