স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ৩৮ জন পুরুষ ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার (২১ নভেম্বর) ঘোষিত এই চুক্তির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। ঘোষিত তালিকায় জায়গা হয়নি সাম্প্রতিক সময়ে আলোচিত দুই তারকা মোহাম্মদ রিজওয়ান ও ইমাম-উল-হকের। একই ভাগ্য বরণ করতে হয়েছে শান মাসুদ কিংবা সাইম আইয়ুবেরও। খবর জিও সুপারের।
এবারের কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন এনেছে পিসিবি। দীর্ঘদিনের প্রচলিত এ, বি, সি ও ডি গ্রেডভিত্তিক চুক্তি পদ্ধতি থেকে সরে এসে এবার ফরম্যাটভিত্তিক পাঁচটি পৃথক ট্র্যাক চালু করেছে বোর্ড। খেলোয়াড়দের পারফরম্যান্স ও নির্দিষ্ট ফরম্যাটে ভূমিকার ভিত্তিতে এই নতুন কাঠামো সাজানো হয়েছে।
নতুন কাঠামোয় সর্বোচ্চ স্তর ট্র্যাক এবি—টেস্ট ও ওয়ানডে। এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাত্র দুজন। তারা হলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা। -- চ্যানেল২৪
ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বিসিতে রয়েছেন ছয় ক্রিকেটার। তারা হলেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ।
শুধু টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে জায়গা পেয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য রাখা ট্র্যাক সিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।
এ ছাড়া উদীয়মান ক্রিকেটারদের এগিয়ে নিতে উন্নয়ন ক্যাটাগরিতে (ডেভেলপমেন্ট) রাখা হয়েছে ১৯ জনকে। এই তালিকায় রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি, রাজাউল্লাহসহ আরও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
টেস্ট ও ওয়ানডে (ট্র্যাক এবি): সর্বোচ্চ স্তরের এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন মাত্র দুজন ক্রিকেটার। তারা হলেন বাবর আজম ও সালমান আলী আগা।
শুধু টেস্ট (ট্র্যাক এ): টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে রয়েছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।
ওয়ানডে ও টি-টোয়েন্টি (ট্র্যাক বিসি): দুই সাদা বলের ফরম্যাটের জন্য নির্ধারিত এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
শুধু টি-টোয়েন্টি (ট্র্যাক সি): টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।
ডেভেলপমেন্ট ক্যাটাগরি: উদীয়মান ক্রিকেটারদের জন্য রাখা এই ক্যাটাগরিতে রয়েছেন ১৯ জন। তারা হলেন আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তায়্যিব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রনধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হোসেন, সুফিয়ান মুকিম ও উবায়েদ শাহ।