শিরোনাম
◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফিলিং স্টেশনের প্রকৌশলীর

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় লুৎফুর রহমান (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাতুয়া নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত লুৎফুর রহমান ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত নুর আহমদের ছেলে। স্ব-পরিবারে বাস করছেন স্থানীয় দিঘলী দত্তপুর গ্রামে। তিনি গোবিন্দগঞ্জ এলাকার মেসার্স আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, শুক্রবার ফিলিং স্টেশনের দায়িত্ব পালন শেষে রাত ৮টার দিকে মোটর সাইকেল যোগে সুনামগঞ্জ সড়ক পথে এক আত্মিয়ের বাড়িতে যাচ্ছিলেন লুৎফুর রহমান। জাতুয়া এলাকায় পৌঁছলে সিলেটমুখী দ্রুতগামীর একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-অ ১৪-১০৮০) নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিঁটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ যায় মোটরসাইকেলের ওই আরোহীর। এদিকে, মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর কাভার্ড ভ্যানটিও সড়কের পাশের খাদে উল্টে যায়।

সড়কের জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ