শিরোনাম
◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে মাদক সম্রাট আশিকুর গ্রেফতার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী )প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মাদক সম্রাট আশিকুরকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার চিকনমাটি ধনীপাড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত আশিকুর দক্ষিন চিকনমাটি ধনীপাড়া এলাকার আকবর আলীর ছেলে।

স্থানীয়রা বলেন, আশিকুর দীর্ঘদিন থেকে এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার কারনেই এলাকার তরুন ও যুবকরা মাদকাসক্ত হয়ে পরছে। এর আগেও সে ফেনসিডিল সহ গ্রেফতার হলেও জেল থেকে বের হওয়ার পর আবারো মাদক বিক্রিতে জড়িয়ে পরে।

ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার মাদকসহ আশিকুরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই মানিকুলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ স্কাফসহ তাকে আটক করে। মাদকের বিরুদ্ধে অভিযান চলতেই থাকবে বলেও তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ