শিরোনাম
◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি ◈ এলপিজির বাজারদরে অস্থিরতা থামছেই না! ◈ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে চেয়েছিল ভারত: বিবিসি বাংলা ◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ১১:২৮ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউবারদের আয়ে নতুন নিয়ম, মানতে হবে ৩ শর্ত

কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও নির্মাতাদের জন্য আয়ের নিয়মে বড় পরিবর্তন আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। তাদের জন্য বিজ্ঞাপন থেকে আয় করার যোগ্যতা অর্জনের শর্ত আরও কঠিন করা হচ্ছে। এতে নতুন নির্মাতাদের আয় শুরু করতে আগের তুলনায় বেশি ভিউ, ওয়াচ আওয়ার ও সাবস্ক্রাইবার প্রয়োজন হবে।

২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

ইউটিউবের পার্টনার প্রোগ্রাম (ওয়াইপিপি) সম্প্রসারণের পরিবর্তে আয়ের যোগ্যতা অর্জনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যেসব নতুন নির্মাতা ইউটিউব থেকে অর্থ উপার্জনের পরিকল্পনা করছেন, তাদের কনটেন্ট তৈরির কৌশলে পরিবর্তন আনতে হতে পারে।

যেসব শর্ত পূরণ করতে হবে

Advertisement

নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় করতে একজন নির্মাতার চ্যানেলে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। পাশাপাশি নিচের দুটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে—

১. গত ৩৬৫ দিনে অন্তত ৮ হাজার ঘণ্টা যোগ্য ওয়াচ আওয়ার থাকতে হবে।

২. গত ৯০ দিনে শর্টস ভিডিওতে অন্তত ২ কোটি যোগ্য ভিউ থাকতে হবে।

অর্থাৎ, আগের নিয়মে বিজ্ঞাপনের আয় পেতে গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে শর্টস ভিডিওতে ১ কোটি ভিউ প্রয়োজন হতো। নতুন নিয়মে এই দুই ক্ষেত্রেই যোগ্যতার সীমা দ্বিগুণ করা হচ্ছে।

বর্তমান নির্মাতাদের কী হবে

ইউটিউব জানিয়েছে, নতুন নিয়ম শুধু পার্টনার প্রোগ্রামে যোগ দিতে আবেদন করা নতুন নির্মাতাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা ইতিমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত আছেন, তাদের বর্তমান অবস্থান বা দীর্ঘ ভিডিও থেকে বিজ্ঞাপনের আয় এতে প্রভাবিত হবে না।


তবে শর্টস ভিডিও থেকে বিজ্ঞাপন ও প্রিমিয়াম আয়ের অংশ পেতে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে আলাদা শর্ত কার্যকর হবে। এ ক্ষেত্রে গত ৯০ দিনে অন্তত ১ কোটি যোগ্য শর্টস ভিউ থাকতে হবে।

কেন পরিবর্তন আনছে ইউটিউব

ইউটিউবের ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মে দর্শক ও কনটেন্ট দেখার ধরনে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে এবং নির্মাতাদের আয়ের সুযোগ আরও বিস্তৃত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়মের পাশাপাশি নির্মাতাদের জন্য ইউটিউব শপিং, ব্র্যান্ডের সঙ্গে কাজ এবং অন্যান্য প্রণোদনার মাধ্যমে আয়ের সুযোগ বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

 

  • সর্বশেষ