শিরোনাম
◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কম খরচে জেমিনিতে তৈরি করা যাবে দীর্ঘ ভিডিও

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভিডিও তৈরির প্রযুক্তিতে নতুন চমক নিয়ে এসেছে গুগল। এবার প্রতিষ্ঠানটির নতুন মডেল ‘জেমিনি ওমনি ১.২ ফ্ল্যাশ’ দিয়ে সর্বোচ্চ ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করা যাবে। আগের সংস্করণে সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিও তৈরির সুযোগ ছিল। শুধু তাই নয়, ভিডিও তৈরির খরচও কমিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। ৭২০পি রেজল্যুশনের ভিডিও তৈরিতে আগের তুলনায় ৩০ শতাংশ কম খরচ হবে। 

গত ৫ নভেম্বর নতুন এআই মডেলটি উন্মোচন করে গুগল। বর্তমানে গুগল ক্লাউড ও জেমিনি এপিআইয়ের মাধ্যমে এটি ব্যবহার করা যাচ্ছে। নতুন মডেলটিতে ভিডিওর দৈর্ঘ্য বাড়ানোর পাশাপাশি সম্পাদনা, ছবির সামঞ্জস্য এবং কথোপকথনের মাধ্যমে নির্দেশনা দেওয়ার সুবিধাও উন্নত করা হয়েছে।

গুগলের তথ্য অনুযায়ী, নতুন মডেল দিয়ে তিন থেকে ১৫ সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করা যাবে। এক সেকেন্ড করে সময় বাড়ানো বা কমানোর সুযোগও রয়েছে। ৭২০পি রেজল্যুশনে প্রতি সেকেন্ডের ভিডিও তৈরিতে খরচ পড়বে ৭ সেন্ট। অর্থাৎ, ১৫ সেকেন্ডের একটি ভিডিও তৈরিতে ব্যয় হবে ১ ডলার ৫ সেন্ট। পরে প্রয়োজন অনুযায়ী ভিডিওর মান বাড়িয়ে ১০৮০পি কিংবা ৪কে রেজল্যুশনে নেয়া যাবে।

নতুন মডেলটির অন্যতম আকর্ষণ কথোপকথনের মাধ্যমে ভিডিও সম্পাদনার সুবিধা। অর্থাৎ, ভিডিও তৈরির পর আলাদা করে জটিল সম্পাদনার পরিবর্তে নির্দেশনা দিয়েই পটভূমি, আলোর ধরন কিংবা ক্যামেরার ফ্রেম পরিবর্তন করা যাবে। গুগলের দাবি, নতুন মডেলে মানুষের মুখ, পণ্যের প্যাকেজিং ও ব্র্যান্ডের রঙের সামঞ্জস্য আগের চেয়ে ভালো থাকবে। পাশাপাশি সংলাপ ও ঠোঁটের নড়াচড়ার মধ্যেও আরও স্বাভাবিক মিল পাওয়া যাবে। এ সুবিধা অনলাইন ব্যবসা, বিজ্ঞাপন নির্মাতা ও বিপণন প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষভাবে কাজে আসতে পারে। পণ্যের ছবি ব্যবহার করেই ছোট বিজ্ঞাপন কিংবা পণ্যের প্রদর্শনীমূলক ভিডিও তৈরি করা সম্ভব হবে।

শুধু অর্থের বিনিময়ে নয়, নির্দিষ্ট সীমার মধ্যে বিনা খরচেও ভিডিও তৈরির সুযোগ রেখেছে গুগল। গুগল অ্যাকাউন্ট ও ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা ‘গুগল ভিডস’-এর মাধ্যমে প্রতি মাসে সর্বোচ্চ তিনটি ১৫ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন। যোগ্য সাবস্ক্রিপশন থাকলে পাওয়া যাবে আরও বেশি সুবিধা।

সূত্র: টেক রিপাবলিক  

  • সর্বশেষ