শিরোনাম
◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০১:৩৬ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা!

ইয়াহু নিউজ: মহাকাশে ১৯৯৮ কেওয়াই২৬ নামের একটি গ্রহাণুর অস্বাভাবিক ত্বরণের কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এতদিন ধারণা করা হচ্ছিল, এটি আসলে অন্ধ ধূমকেতু। তবে নতুন গবেষণায় দেখা গেছে, গ্রহাণুটির তাপমাত্রা এত বেশি যে এর ভেতরে দীর্ঘ সময় বরফ টিকে থাকা সম্ভব নয়। ফলে গ্যাস নির্গমনের কারণে এর গতি বাড়ছে— এমন ব্যাখ্যা দুর্বল হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক করবিন হ্যানসেন ও মাসাতোশি হিরাবায়াশি এ গবেষণা করেছেন। তাদের গবেষণাপত্রটি আইকারাস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

প্রায় ১১ মিটার ব্যাসের গ্রহাণুটি নিজ অক্ষে প্রতি ৫ দশমিক ৩৫ মিনিটে একবার ঘোরে। সূর্যকে প্রদক্ষিণের সময় কক্ষপথের সমতলের বাইরের দিকে এর অস্বাভাবিক ত্বরণ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। গবেষকদের তাপমাত্রা মডেল অনুযায়ী, গ্রহাণুটির সবচেয়ে শীতল অংশের গড় তাপমাত্রাও মাইনাস ৬১ ডিগ্রি সেলসিয়াস। অথচ দীর্ঘ সময় বরফ টিকে থাকার জন্য তাপমাত্রা মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা প্রয়োজন।

হিসাব অনুযায়ী, গ্রহাণুটির ভরের ১ শতাংশ পানির বরফ হলেও তা দুই হাজার বছরের কিছু বেশি সময়ে উবে যাবে। আর বরফ থেকে নির্গত গ্যাসই যদি এর অস্বাভাবিক ত্বরণের কারণ হয়, তাহলে সেই বরফ মাত্র ৬২ বছর টিকে থাকার কথা।

Advertisement

তবে গ্রহাণুটি কত দিন ধরে বর্তমান কক্ষপথে রয়েছে, তা নিশ্চিত নয়। ফলে এর ভেতরে বরফ থাকার সম্ভাবনা পুরোপুরি নাকচ করছেন না গবেষকেরা।

বিকল্প ব্যাখ্যা হিসেবে বিজ্ঞানীরা সূর্যের বিকিরণচাপের কথা বিবেচনা করছেন। তাঁদের ধারণা, সূর্যের আলো থেকে সৃষ্ট চাপ গ্রহাণুটির গতিপথে পরিবর্তন আনতে পারে।

গ্রহাণুটির রহস্য উদ্‌ঘাটনে ২০৩১ সালের জুলাইয়ে এর কাছে পৌঁছানোর কথা রয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার হায়াবুসা-২ মহাকাশযানের। এর মাধ্যমে গ্রহাণুটির গঠন ও অস্বাভাবিক গতির কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

  • সর্বশেষ