শিরোনাম
◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ ◈ নিজের টাকা ছাড়াই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ, নতুন অধ্যাদেশ জারি সরকারের ◈ নতুন দায়িত্বে পেলেন বিএনপির ৪ ও জামায়াতের ১ সংসদ সদস্য ◈ রাজধানীর যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নে সরকারের বড় উদ্যোগ ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩১ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য

কুষ্টিয়া শহরে নিজবাড়ির গেটেই এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে এক কিশোর। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আতঙ্কিত অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

(সোমবার, ৯ নভেম্বর) দুপুর ১টার দিকে শহরের থানাপাড়ার ক্রিসেন্ট ক্লাব গলিতে এ ঘটনা ঘটে। স্কুল ছুটির পর বাড়ির সামনে ছিলেন মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া সুলতানা।

এসময় সানআপ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ইমন দৌড়ে এসে পেছন থেকে ধারালো ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন ওই শিক্ষার্থী জাকিয়া।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। রক্তাক্ত মেয়ের পাশে রয়েছেন বাবা জাকারিয়া। এঘ টনায় জড়িত কিশোরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আরএমও ইকবাল হাসান জানিয়েছেন, আপাতত শঙ্কামুক্ত জাকিয়া সুলতানা। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।’

এদিকে তবে কী কারণে জাকিয়া সুলতানার ওপর এ হামলা, তা উদঘাটনে কাজ করছে পুলিশ।

  • সর্বশেষ