শিরোনাম
◈ রাজধানীজুড়ে বজ্রসহ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা ◈ ৪৪ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সচলে সরকারের নতুন উদ্যোগ, বিক্রি হতে পারে জমি-শেয়ার ◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৮ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৯:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেমসের গানে ‘বঙ্গবন্ধু’র নাম, ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হলো ‘কনসার্ট ফর সলিডারিটি’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নগরবাউল জেমস তার জনপ্রিয় ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশন করেন।

গানটির লিরিক্সে উঠে আসে— ‘তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন...’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিএনপির শাসনামলে গানে বঙ্গবন্ধুর নাম অন্তর্ভুক্ত থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। নেটিজেনদের অনেকেই বিএনপির এই গণতান্ত্রিক ও উদার মানসিকতাকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

এ বিষয়ে রোববার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, "গত ১৫ বছর আমরা ৭ নভেম্বর উদযাপন করতে পারিনি। তবে এবার সমগ্র জাতিকে স্বতঃস্ফূর্তভাবে ঐতিহাসিক এই দিনটি উদযাপন করতে দেখা গেছে। ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিল।"

কনসার্টে জেমসের গান পরিবেশন প্রসঙ্গে ছাত্রদল সভাপতি রাকিব বলেন, গত ১৫ বছর সংগীতশিল্পী জেমসকে ‘আমার সোনার বাংলা’ গানটি পরিবেশনের সময় বারবার শহীদ জিয়াউর রহমানের নাম বাদ দিতে বাধ্য করত ছাত্রলীগ। তবে গতকালের কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় আমরা শেখ মুজিবের অংশ বাদ দিতে তাকে বাধ্য করিনি। কারণ, শেখ মুজিবের যেটুকু অবদান রয়েছে সেটুকুকে আমরা কখনো অস্বীকার করি না।

তিনি আরও অভিযোগ করেন যে, আওয়ামী লীগ বারবার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং দেশ ছেড়ে পালিয়েও তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যেকোনো জাতীয় সংকটে ছাত্রদল রাজপথে থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

  • সর্বশেষ