শিরোনাম
◈ ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত? ◈ শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী ◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের!

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা দাবি, শ্রমিকদের প্রস্তাবিত মজুরিতে কার বেতন কত?

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার চেয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। এ দাবিতে তারা মজুরি বোর্ডের কাছে প্রস্তাব জমা দিয়েছেন। এরপর মালিক পক্ষ তাদের প্রস্তাব দেবেন। উভয় পক্ষের প্রস্তাব বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে মজুরি বোর্ড। আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় এই প্রস্তাব দেয় শ্রমিক পক্ষ। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বোর্ডের দ্বিতীয় সভা শেষে ব্রিফিংকালে জানান, মালিক পক্ষের প্রতিনিধিদের তরফ থেকে এখনো লিখিত প্রস্তাব দেওয়া হয়নি।

এ বিষয়ে লিখিত প্রস্তাব দিতে তাদের ৪ কর্মদিবস সময় দেওয়া হয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবিত এই কাঠামোতে শ্রমিক ও কর্মচারী—উভয় খাতের জন্যই পৃথক চারটি গ্রেড এবং শিক্ষানবিশদের জন্য আলাদা বেতন নির্ধারণ করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, কর্মচারীদের সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ৫৫ হাজার টাকা এবং শ্রমিকদের ক্ষেত্রে শিক্ষানবিশকালের সর্বনিম্ন বেতন প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

শ্রমিকদের প্রস্তাবিত বেতন কাঠামো

পোশাকশ্রমিকদের জন্য গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি স্তরে মজুরি ভাগ করা হয়েছে।

Advertisement

গ্রেড-১ (সিনিয়র অপারেটর): মোট মাসিক মজুরি ৪৮ হাজার টাকা। এর মধ্যে মূল মজুরি ২৮ হাজার ৮০০ টাকা (মোট মজুরির ৬০%), বাড়িভাড়া ভাতা ১৪ হাজার ৪০০ টাকা (মূল মজুরির ৫০%) এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৮০০ টাকা।

গ্রেড-২ (সব ধরনের মেশিন চালক ও কারিগর): মোট মাসিক মজুরি ৪৩ হাজার টাকা। মূল মজুরি ২৫ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ভাতা ১২ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৩০০ টাকা।

গ্রেড-৩ (জুনিয়র মেশিন চালক ও সহকারী কারিগর): মোট মাসিক মজুরি ৩৮ হাজার টাকা।

মূল মজুরি ২২ হাজার ৮০০ টাকা, বাড়িভাড়া ভাতা ১১ হাজার ৪০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ৮০০ টাকা।
গ্রেড-৪ (হেলপার ও সহকারী): মোট মাসিক মজুরি ৩২ হাজার টাকা। মূল মজুরি ১৯ হাজার ২০০ টাকা, বাড়িভাড়া ভাতা ৯ হাজার ৬০০ টাকা এবং অন্যান্য ভাতা ৩ হাজার ২০০ টাকা।

শিক্ষানবিশ শ্রমিক: সর্বোচ্চ ৩ মাসের শিক্ষানবিশকালে মোট মজুরি ৩০ হাজার টাকা। যার মধ্যে মূল মজুরি ১৮ হাজার টাকা, বাড়িভাড়া ৯ হাজার টাকা ও অন্যান্য ভাতা ৩ হাজার টাকা।

কর্মচারীদের প্রস্তাবিত বেতন কাঠামো

কারখানার প্রশাসনিক ও সহায়তামূলক পদে কর্মরত কর্মচারীদের জন্যও চারটি পৃথক গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১ (স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যান): মোট মাসিক মজুরি ৫৫ হাজার টাকা। এর মধ্যে মূল মজুরি ৩৩ হাজার টাকা, বাড়িভাড়া ১৬ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার ৫০০ টাকা।

গ্রেড-২ (হিসাব সহকারী, স্টোর সহকারী ও জুনিয়র কর্মচারী): মোট মাসিক মজুরি ৫০ হাজার টাকা। মূল মজুরি ৩০ হাজার টাকা, বাড়িভাড়া ১৫ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৫ হাজার টাকা।

গ্রেড-৩ (ক্লার্ক, অফিসার সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর): মোট মাসিক মজুরি ৪৫ হাজার টাকা। মূল মজুরি ২৭ হাজার টাকা, বাড়িভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার ৫০০ টাকা।

গ্রেড-৪ (পিয়ন ও কুক): মোট মাসিক মজুরি ৪০ হাজার ০০০ টাকা। মূল মজুরি ২৪ হাজার টাকা, বাড়িভাড়া ১২ হাজার টাকা এবং অন্যান্য ভাতা ৪ হাজার  টাকা।

প্রস্তাবিত কাঠামোতে স্পষ্ট করা হয়েছে যে, কোনো শ্রমিক বা কর্মচারীর খাদ্যভাতা এই মূল মজুরি কাঠামোর আওতাভুক্ত বলে গণ্য হবে না।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামোয় এ হার নির্ধারণ করা হয়েছিল। এবার শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার বেশি করার দাবি জানানো হচ্ছে।

  • সর্বশেষ