শিরোনাম
◈ এক মাসের জন্য বাংলা‌দেশ নারী ফুটবল দ‌লের কোচ এরিক মেয়ের ◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৭:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে খাবার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে কনফেকশনারি প্রতিষ্ঠান ও খাবার হোটেলকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযানে গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারিকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ খাবার হোটেলকে ১ লাখ টাকা, স্টার খাবার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং পরিবেশের পরিচ্ছন্নতা নিয়ে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এর আগে বিসমিল্লাহ হোটেলের খাবার খেয়ে পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনা ঘটে। এছাড়া গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিকবার জরিমানা করার তথ্যও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। সুরক্ষা ও খাদ্যের মান নিশ্চিত করতে জনস্বাস্থ্য এই অভিযান চালানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

  • সর্বশেষ