শিরোনাম
◈ তেহরানের প্রস্তাব গ্রহণ করুন, অন্যথায় যুদ্ধের পথ বেছে নিন: যুক্তরাষ্ট্রকে ইরান ◈ বিদেশে চিকিৎসা ও পড়াশোনায় ডলার পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক, বেড়েছে দ্বিগুণ সীমা ◈ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ◈ স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় নতুন বিধিমালা, উন্মুক্ত দরপত্রে নিয়োগ পাবে দেশি-বিদেশি অপারেটর ◈ হাসিনার নতুন পাসপোর্ট চেয়ে হাইকমিশনে ই-মেইল, নিশ্চিত হতে পারেনি ঢাকা ◈ ট্রাম্পের সোশ্যাল পোস্টের মাধ্যমে মোদির প্রশংসা প্রচারে মাসে ৭৫ হাজার ডলারে লবিং ফার্ম নিয়োগ ভারতের! ◈ ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সফরসঙ্গী হচ্ছেন যারা ◈ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার চিঠি পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

স্বপ্নপূরণ হ‌লো না বাংলা‌দে‌শের, ড্র হলো সিলেট টেস্ট, সিরিজ পে‌লো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হতো বাংলাদেশকে। তবে সিলেটে এসে খুব একটা ভালো করতে পারল না স্বাগতিকরা। মিরপুরে হারের পর ড্র নিয়ে মাঠ ছাড়লো নাজমুল হোসেন শান্তর দল। সেই সাথে আক্ষরিক অর্থে শেষ হয়ে গেল বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা।

ক্যারিবিয়ানদের দেয়া ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ১৮৪ রান তোলে তখন আলোক স্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। শেষ পর্যন্ত দুই দলের অধিনায়ক ড্র মেনে নেওয়ায় খেলা আর মাঠে গড়ায়নি।

রান তাড়ার শুরুটা ইতিবাচক করেছিল বাংলাদেশ। বেশ সাবলীল ব্যাটিং করছিলেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে জোমেল ওয়ারিকানের ওপর চড়াও হতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। তার আগে করেন ২১ রান।

একটু পর ফিরে যান শান্তও। অধিনায়কের ব্যাট থেকে আসে ১৪ রান। এরপর দলের হাল ধরেছেন হৃদয় ও মুশফিক। দুজনেই বেশ সাবলীল ব্যাটিং করছেন। ইতোমধ্যে ফিফটি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। সেই সাথে এক টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও করেছেন তিনি। এর আগে ১ টেস্টে সর্বোচ্চ ২৪২ রান করেছিলেন মুমিনুল হক। আরও একটি রেকর্ড করার পথে ছিলেন হৃদয়। একটা ডাবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি করার তৃতীয় ক্রিকেটার হিসেবে সুযোগ ছিল তার সামনে। তবে দ্বিতীয় ইনিংসে ৮২ রান করে থামেন হৃদয়।

Advertisement

মুশফিক ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ৪৯ রান করে ফেরেন তিনি। তবে এর আগেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টের ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। এরপরে দিনের বাকিটা সময় কাটিয়ে দেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে ৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে পঞ্চম দিনের ব্যাটিং শুরু করে ক্যারিবিয়ানরা। দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন ১৪২ রান করা কাভিম হজ। এরপর আরো দ্রুত ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

তবে উইকেটে আসার পর আক্রমণাত্মক ব্যাটিং করেন বিশপ। তাকে দারুণ সঙ্গ দেন আমির জাঙ্গু। বাংলাদেশের বোলারদের উপর বেশি আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন তারা। সফরকারীদের রান যখন ৩৯৮ তখন তারা ইনিংস ঘোষণা করে।বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাঈম হাসান।

  • সর্বশেষ