শিরোনাম
◈ দেশে নতুন পৌরসভা, দুই থানা ও দুই অধিদপ্তর গঠনের প্রস্তাব; বদলাচ্ছে এক থানার নাম ◈ রাশেদ খানের অভিযোগকে ষড়যন্ত্র দাবি করে বদদোয়া দিলেন জামায়াতের এমপি আমির হামজা (ভিডিও) ◈ শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন পররাষ্ট্র সচিব (ভিডিও) ◈ শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি রাজনৈতিক ‘স্টান্টবাজি’: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান ◈ দক্ষিণ আফ্রিকা সফ‌রে বাংলা‌দেশ দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ০১:০৪ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্রমণের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হলেই বাতিল হতে পারে মার্কিন ভিজিটর ভিসা: যুক্তরাষ্ট্র দূতাবাস

মার্কিন ভিজিটর ভিসা সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

দূতাবাস থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভিসা প্রার্থীর ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ জাগলে সেই আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে।

সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা আশ্বস্ত না হলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

এতে আরও বলা হয়, ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব সম্পূর্ণ আবেদনকারীর নিজের।

  • সর্বশেষ