শিরোনাম
◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার ◈ ৮ গোলের মহারণে শেষ মুহূর্তের নাটক, হার এড়ালো ম‌্যা‌নচেস্টার ইউনাইটেড ◈ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনায় ৬ ব্রিটিশ রাজনীতিকের চিঠি ◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ ◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার

‌স্পোর্টস ডেস্ক: শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াল বার্সেলোনা। ফেরমিন লোপেজের জোড়া গোলে আতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। এই জয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে হান্সি ফ্লিকের দল।

রোববার রাতে রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আতলেতিকো। ১০ মিনিটে হুলিয়ান আলভারেজের পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে।

প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে বার্সেলোনা। ৪৫ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ শটে গোল করেন ফেরমিন লোপেজ। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৬৬ মিনিটে লামিন ইয়ামালের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন লোপেজ।

শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় দিয়েগো সিমিওনের দল। তবে বার্সেলোনার রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে বাড়িয়েছে বার্সেলোনা।

  • সর্বশেষ