শিরোনাম
◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ ◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য নতুন ছক বাবর আজ‌মের

স্পোর্টস ডেস্ক: পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তরুণ প্রতিভার সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে চান তিনি। সে লক্ষ্যেই দলে তরুণদের বেশি সুযোগ দেওয়ার পাশাপাশি অভিজ্ঞদের ধরে রাখার পরিকল্পনা পাকিস্তানের।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে সংবাদ সম্মেলনে নতুন পরিকল্পনার কথা জানান বাবর। ইংল্যান্ড সফরের পরই ভবিষ্যৎ দল গঠনে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের অবস্থান ভালো নয়। প্রতিযোগিতা থেকে প্রায় ছিটকে পড়েছে দলটি। তাই বর্তমান চক্রের হিসাব বাদ দিয়ে পরবর্তী আসরের প্রস্তুতিতে মনোযোগ দিতে চান বাবর। তাঁর কথায়, ‘এ বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা প্রায় প্রতিযোগিতার বাইরে চলে গেছি। তাই এখন আমাদের মনোযোগ পরবর্তী চক্রে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে নতুন পরিকল্পনা নিয়েছি।

দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের ভারসাম্যের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন পাকিস্তান অধিনায়ক। তরুণদের নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ দিতে চান তিনি। বাবর বলেন, ‘শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে জ্যেষ্ঠ ও তরুণ খেলোয়াড়দের মধ্যে সঠিক ভারসাম্য আনার চেষ্টা করছি। তরুণদের নিজেদের প্রকাশ করার এবং টেস্টে ভালো করার সুযোগ দিতে চাই।’

নতুন পরিকল্পনায় পাকিস্তান দল আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদী বাবর। তাঁর বিশ্বাস, অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে নতুন চেহারায় দেখা যাবে দলকে। তবে আপাতত শ্রীলঙ্কা সিরিজের ম্যাচগুলোতেই পূর্ণ মনোযোগ দিতে চান তিনি।

প্রথম টেস্টের আগে দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট পাকিস্তান অধিনায়ক। অনুশীলনে ক্রিকেটারদের সম্মিলিত প্রচেষ্টায় আশাবাদী তিনি। শ্রীলঙ্কা সিরিজ দিয়েই নতুন পরিকল্পনার কার্যকারিতা যাচাইয়ের সুযোগ পাচ্ছে পাকিস্তান।

  • সর্বশেষ