শিরোনাম
◈ দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির ◈ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ উৎপাদন এলাকায় কম, ঢাকায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি ◈ লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন ◈ এমবাপ্পের টানা সপ্তম ম্যাচে গোল, ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো রিয়াল মা‌দ্রিদ ◈ ফরেস্টের কাছে হেরে হ্যাটট্রিক হারের লজ্জায় ম‌্যান‌চেস্টার সিটি ◈ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি ◈ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ধ্বংস করল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী ◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও)

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০২:১৭ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ০২:১৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন

স্পোর্টস ডেস্ক: প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। শনিবার (৭ নভেম্বর) ২০২৬ মৌসুমের গোল্ডেন বুট নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির এই অধিনায়ক।
২০২৬ মৌসুমে নিয়মিত লিগের ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি। গোলসংখ্যায় তার ধারে কাছেও ছিলেন না প্রতিদ্বন্দ্বীরা। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসার গোল ২২টি। ন্যাশভিলের স্যাম সারিজ করেছেন ২১ গোল।

এর আগে ২০২৫ মৌসুমেও এমএলএসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি। সেবার ২৯ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা দ্বিতীয়বার পুরস্কারটি নিজের করে নিলেন তিনি।

এমএলএসের ইতিহাসে এর আগে পাঁচজন ফুটবলার একাধিকবার গোল্ডেন বুট জিতলেও কেউ টানা দুই মৌসুমে এই কীর্তি গড়তে পারেননি। মেসির আগে একাধিকবার এই পুরস্কার জিতেছেন প্রেকি, টেলর টোয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ানডোলস্কি ও ব্র্যাডলি রাইট-ফিলিপস।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ইন্টার মায়ামির আক্রমণভাগেও দারুণ অবদান রেখেছেন মেসি। ২০২৬ মৌসুমে ২৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। সব মিলিয়ে গোল ও অ্যাসিস্টে তার অবদান ৪৩টি।

৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, বয়স কেবলই একটি সংখ্যা। যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখে নতুন ইতিহাসের পাতায় নাম লেখালেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

  • সর্বশেষ