শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি ◈ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ধ্বংস করল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী ◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে ◈ ইরানের কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ◈ তেল গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়া‌তে চাপ দি‌চ্ছে আইএমএফ ◈ আরব দলগুলোর সঙ্গে জোট হলে ইসরাইলের পতন হবে: নেতানিয়াহু ◈ আ‌র্সেনাল জিত‌লো অধিনায়কের গোলে, শীর্ষস্থান আরও মজবুত ◈ অ‌স্ট্রেলিয়ান উসমান খাজা বল‌লেন, বল টেম্পারিংয়ে আমা‌দের পুরো দল জড়িত ছি‌লো

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ধ্বংস করল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে দেশটির সামরিক জোট। রোববার (৮ নভেম্বর) ভোরে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছিল। তবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সেটি শনাক্ত করে ধ্বংস করা হয়।

এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানায়, পূর্বাঞ্চলের দাম্মাম, আল-আহসা ও আবকাইক শহরে জরুরি সতর্কসংকেত চালু করা হয়েছে। পরে কর্তৃপক্ষ জানায়, হামলার আশঙ্কা কেটে গেছে।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ওই বছর হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও বেড়েছে। ইরান-সমর্থিত গোষ্ঠীটি অতীতেও সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন উড়োজাহাজ ব্যবহার করে হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বিমান চলাচল-সংশ্লিষ্ট স্থাপনাও রয়েছে।

  • সর্বশেষ