শিরোনাম
◈ ভারতের মিজোরামে অস্ত্রের গোপন মজুত, পার্বত্য চট্টগ্রামে সরবরাহের ছক ◈ ইসরায়েলের রাজনীতিতে নতুন মোড়, সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট ◈ কানাডায় নতুন পিআর পাওয়ার নতুন সুযোগ, তিন বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাসী ◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনে ৩৩ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৯ জন।

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, শনিবার (৭ নভেম্বর) সানার পূর্বাঞ্চলে বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে কয়েক দফা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট।

আলাসবাহির দাবি, হামলায় গ্রামের বেশ কয়েকটি বাড়িঘর, সড়ক, অ্যাম্বুলেন্সকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা লক্ষ্যবস্তুতে পরিণত হন।

তিনি আরও জানান, হামলার পর হতাহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

এদিকে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ