শিরোনাম
◈ ইসরায়েলের রাজনীতিতে নতুন মোড়, সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট ◈ কানাডায় নতুন পিআর পাওয়ার নতুন সুযোগ, তিন বছরে নেওয়া হবে ১১ লাখ ৪০ হাজার অভিবাসী ◈ দুবলার চরে সাগরে গোসল করতে নেমে প্রাণ গেল পর্যটকের, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার ◈ ক্ষতিকর উপাদান থাকায় নিষিদ্ধ গৌরী ক্রিম, দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস জব্দ ◈ মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায় ◈ লাইসেন্স ছাড়া অনলাইনে বিক্রি করা যাবে না চাঁদপুরের ইলিশ, আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে ◈ আসামি ছিনিয়ে নেওয়া থেকে পুলিশ হত্যা, বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাঝুঁকি ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার দেখা মিলল বিপন্ন প্রজাতির ‘যশোরের হনুমান’, ক্যাম্পাসে চাঞ্চল্য ◈ ৭ নভেম্বর কোনো দলের একক সম্পত্তি নয়, এটি জাতীয় অর্জন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এইচএসসি ফল চ্যালেঞ্জে ১০ লাখের বেশি আবেদন, শিক্ষা বোর্ডের আয় ১৫ কোটি ৫৬ লাখ টাকা

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের রাজনীতিতে নতুন মোড়, সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

ইসরায়েলের সাম্প্রতিক সাধারণ নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন জোট সরকার গঠনের জন্য বিরোধীদলীয় নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে দায়িত্ব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। টানা রাজনৈতিক দরকষাকষির পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী শিবিরের আইজেনকোটকেই প্রথম সুযোগ দিলেন প্রেসিডেন্ট। খবর বিবিসি। 

রাষ্ট্রপতির দফতর থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, নতুন নির্বাচিত কেসেট (ইসরায়েলি সংসদ) সদস্যদের সঙ্গে আলোচনার পর গাদি আইজেনকোটের পক্ষে ৬৭টি এবং নেতানিয়াহুর পক্ষে ৪৬টি পরামর্শ জমা পড়েছিল। এর ওপর ভিত্তি করেই প্রেসিডেন্ট হারজোগ এই সিদ্ধান্ত নেন।

১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট কেসেটে সরকার গঠনে প্রয়োজন হয় অন্তত ৬১টি আসন। 

নেতানিয়াহুর ডানপন্থি ব্লক: ডানপন্থি লিকুদ পার্টি, অতি-ডানপন্থি এবং আল্ট্রা-অর্থোডক্স মিত্রদের নিয়ে গঠিত এই জোট পেয়েছে ৫৩টি আসন। 

Advertisement

আইজেনকোটের মধ্যপন্থি ব্লক: মধ্যপন্থি ‘ইয়াশার’ পার্টিসহ চারটি বিরোধী দল মিলে জয় পেয়েছে ৪৮টি আসনে। 

আরব জোট: ইউনাইটেড অ্যারাব লিস্ট এবং জয়েন্ট লিস্ট সমন্বিত দুটি আরব জোট রেকর্ড ১৯টি আসন জয় করে গুরুত্বপূর্ণ ‘কিংমেকার’ ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

নিয়ম অনুযায়ী, জোট সরকার গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ২৮ দিন সময় পাবেন আইজেনকোট, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় আইজেনকোট লিখেছেন, ‘এখন একটি জাতীয় জরুরি সরকার গঠনের সময় এসেছে। দেশের মানুষের আস্থার মর্যাদা দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।’

তবে সরকার গঠনের পথ অত্যন্ত জটিল। আরব দলগুলোর ঐতিহাসিক ১৯ আসন বড় ভূমিকা রাখলেও, ইহুদি দলগুলোর একটি ছাড়া বাকিরা আগেই ঘোষণা দিয়েছিল তারা আরব জোটের সঙ্গে কোনও জোটে যাবে না। ফলে আইজেনকোট কি আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গড়বেন, আল্ট্রা-অর্থোডক্সদের টেনে আনবেন, নাকি নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্য সরকার গঠনে রাজি হবেন— সেদিকেই এখন নজর আন্তর্জাতিক বিশ্লেষকদের।

  • সর্বশেষ