শিরোনাম
◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে ◈ ইরানের কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ◈ তেল গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়া‌তে চাপ দি‌চ্ছে আইএমএফ ◈ আরব দলগুলোর সঙ্গে জোট হলে ইসরাইলের পতন হবে: নেতানিয়াহু ◈ আ‌র্সেনাল জিত‌লো অধিনায়কের গোলে, শীর্ষস্থান আরও মজবুত ◈ অ‌স্ট্রেলিয়ান উসমান খাজা বল‌লেন, বল টেম্পারিংয়ে আমা‌দের পুরো দল জড়িত ছি‌লো ◈ তিন দিনে ১৩০০ পোশাক কারখানা বন্ধ, কর্মহীন সাড়ে ৭ লাখ শ্রমিক ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আহত ২২ ◈ ভারতের মিজোরামে অস্ত্রের গোপন মজুত, পার্বত্য চট্টগ্রামে সরবরাহের ছক

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালত প্রাঙ্গণে ঘটনার জেরে পরীমনিকে আইনি নোটিশ, সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

আদালত প্রাঙ্গণে ৫ নভেম্বর সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে চিত্রনায়িকা পরীমনির বরাবরে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। পরীমনিকে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে আইনি নোটিশে। 

পরিমনিসহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। তিনি বলেন, রেজিস্ট্রি ডাকযোগে আজ রোববার সকালে পরিমনিসহ তিনজনের বরাবর নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশে ভবিষ্যতে সব প্রকার অশ্লীল কথা বা সংলাপ, হুমকি প্রদান, অশ্লীল অভিনয়, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল নৃত্যসহ যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে পরীমনিকে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের উদ্দেশে আইনি নোটিশে বলা হয়েছে, তাঁরা এই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে শোকজ নোটিশ দিয়ে পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। তা না হলে প্রচলিত আইন অনুসারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন নোটিশদাতা। 

আইনি নোটিশে অভিযোগ করা হয়, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা এক মামলায় পরীমনি আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান। সেদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় পরীমনির ছবি–ভিডিও ধারণ করতে চাইলে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। সে সময় পরীমনি সমকালের একজন মাল্টিমিডিয়া রিপোর্টারের মুঠোফোন কেড়ে নেন। তাঁর ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপডটি পরীমনির সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ভেঙে ফেলেন।

Advertisement

আদালত প্রাঙ্গণে সেদিনের ধাক্কাধাক্কির ঘটনায় গণমাধ্যমের কয়েকজন প্রতিবেদক আহত হন। সেদিন সুজন চন্দ্র মণি দাস নামের একজন বিচারপ্রার্থীও আহত হন। এই ব্যক্তির মাথা ফেটে রক্ত বের হয় বলে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। আদালত প্রাঙ্গণে প্রত্যেকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্র ও প্রশাসনের কাজ। তাই ব্যক্তিগত একাধিক নিরাপত্তাকর্মী দিয়ে আদালতের পরিবেশ নিয়ন্ত্রণ বা পেশিশক্তি প্রদর্শনের কোনো সুযোগ আইনে কারও নেই।

আইনি নোটিশের ভাষ্য, পরবর্তীতে পরীমনি আদালত থেকে বের হন। আদালত প্রাঙ্গণে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের (যাঁর ডান হাত জন্মগতভাবে বাঁ হাতের তুলনায় ছোট, তিনটি আঙুল নেই, এই হাত দিয়ে তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না) দিকে তেড়ে যান। অশ্লীল ভাষায় গালাগাল করেন। তাঁকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এর ভিডিও চিত্র গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

একজন পেশাগত সাংবাদিকের সঙ্গে পরীমনির এমন আচরণ শুধু তাঁর পেশাগত মর্যাদার ওপর আঘাত নয়; বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্ব পালনের পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। পরীমনির মতো একজন চলচ্চিত্র অভিনেত্রীর কাছ থেকে এমন বিতর্কিত কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ