শিরোনাম
◈ ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ শেষের পথে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ◈ ১০ টাকার নোটের দাম ২০ হাজার, সুন্দরবনে দস্যুদের অভিনব চাঁদাবাজি ◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের ◈ কারাগারের নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, সিসিটিভি নজরদারি ও আকস্মিক পরিদর্শন বাধ্যতামূলক ◈ সরকারি দপ্তরে ঘুষ-খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান ◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫৩ রাত
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণির পাশে দাঁড়ালেন নায়লা নাঈম, পুরুষদের নিয়ে কটাক্ষ করে দিলেন বিস্ফোরক মন্তব্য

মনিরুল ইসলাম : চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে সাম্প্রতিক আলোচনা-সমালোচনার মধ্যে এবার তার পাশে দাঁড়ালেন আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। পরীমণির প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে পুরুষদের উদ্দেশে কটাক্ষ করেছেন তিনি। তাঁর সেই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

নায়লা নাঈমের মন্তব্যটি হলো, ‘তোরা এতডি ব্যাডা মিল্লা এক পরিরে সামলাইতে পারলি না! জান্নাতে গিয়া ৭২ টা সামলাবি কেমনে??

মন্তব্যটির মাধ্যমে পরীমণির প্রতি সমর্থন জানানোর পাশাপাশি পুরুষদের উদ্দেশে ব্যঙ্গাত্মক প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই মডেল। তাঁর বক্তব্যে পরীমণিকে ঘিরে চলমান বিতর্কে একধরনের প্রতিবাদী অবস্থানও প্রকাশ পেয়েছে।

এর আগে অভিনেত্রী প্রভাকেও পরীমণির পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। এবার নায়লা নাঈমের মন্তব্যে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। ফলে বিনোদন অঙ্গনের পরিচিত মুখদের মধ্যে পরীমণির পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা আরও জোরালো হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির কথাকাটাকাটি ও উত্তপ্ত পরিস্থিতির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই নায়লা নাঈমের এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

  • সর্বশেষ