শিরোনাম
◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে ◈ ইরানের কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ◈ তেল গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়া‌তে চাপ দি‌চ্ছে আইএমএফ ◈ আরব দলগুলোর সঙ্গে জোট হলে ইসরাইলের পতন হবে: নেতানিয়াহু ◈ আ‌র্সেনাল জিত‌লো অধিনায়কের গোলে, শীর্ষস্থান আরও মজবুত ◈ অ‌স্ট্রেলিয়ান উসমান খাজা বল‌লেন, বল টেম্পারিংয়ে আমা‌দের পুরো দল জড়িত ছি‌লো ◈ তিন দিনে ১৩০০ পোশাক কারখানা বন্ধ, কর্মহীন সাড়ে ৭ লাখ শ্রমিক ◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আহত ২২ ◈ ভারতের মিজোরামে অস্ত্রের গোপন মজুত, পার্বত্য চট্টগ্রামে সরবরাহের ছক

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভুটান ম্যাচে ছিলেন না, শ্রীলঙ্কার আগে আসছেন হামজা ও ফারহান

স্পোর্টস ডেস্ক: হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে অপেক্ষা শেষ হচ্ছে শিগগিরই। আগামী সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় আসছেন এই দুই প্রবাসী ফুটবলার। সেদিনই জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা তাঁদের।

ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয়ে সাফ মিশন শুরু করেছে বাংলাদেশ। আগামী বুধবার গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টমাস ডুলির দল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের প্রস্তুতিতে হামজা ও ফারহানকে পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ।

ফিফা উইন্ডো না থাকায় ক্লাবের ব্যস্ততার কারণে ভুটান ম্যাচের আগে হামজা ও ফারহানকে ছাড়েনি তাদের ক্লাব। ফলে প্রথম ম্যাচে তাঁদের ছাড়াই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে। তবে সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দুজনের।

টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, বর্তমানে জাতীয় দলের ক্যাম্পে রয়েছেন ২৬ ফুটবলার। বাকি দুইজন হামজা ও ফারহান ৯ নভেম্বর ঢাকায় আসবেন। সেদিন বিকেলে জাতীয় দলের অনুশীলনও রয়েছে।

আমিরুল ইসলাম বাবু বলেন, সকালে ঢাকায় পৌঁছানোর পর বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন তাঁরা। এরপর কোচের সঙ্গে আলোচনা করে অনুশীলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেবেন। তবে অনুশীলন করুন বা না করুন, দুজনই মাঠে উপস্থিত থাকবেন বলে তাঁর বিশ্বাস।

  • সর্বশেষ