শিরোনাম
◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত ◈ মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের ◈ দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান ◈ কক্সবাজার সৈকতের বালিয়াড়ি কেটে ৬৩ কোটি টাকার সড়ক, পরিবেশ বিপর্যয়ের শঙ্ক ◈ গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, সর্বোচ্চ ১১ হাজার টাকা ও ১৫০ টাকা মোবাইল ভাতা ঘোষণা ◈ বাংলাদেশের বিদেশি ঋণ ১১ হাজার ৩৪৩ কোটি ডলার, ১০ বছরে বেড়েছে তিন গুণ: বিশ্বব্যাংকের প্রতিবেদন ◈ ভবিষ্যতে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে না দেওয়াই ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ৪০ কোটি টাকা না দিলে দলে থাকবেন না! আইপিএলের তারকাদের অবিশ্বাস্য দাবি ◈ যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের ৭ শর্ত: বাকেরি ◈ বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আটক ৪ নারী

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের

ডাবল সেঞ্চুরির মাইলফলকটা ছুঁয়েই তামিম ইকবাল, সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমদের কাতারে এসে দাঁড়িয়েছিলেন তাওহিদ হৃদয়। এই তিনজনের পর চতুর্থ বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিশতকের স্বাদ নিয়েছিলেন। এবার তাদের সবাইকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে ফেললেন তাওহিদ। বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ টেস্ট ইনিংস এখন তার দখলে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা ছিল মুশফিকুর রহিমের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি খেলেছিলেন ২১৯ রানের ইনিংস। সেই রেকর্ডটা প্রায় ৮ বছর টিকে ছিল। তা আজ ভেঙে গেল হৃদয়ের হাতে। 

হৃদয় আজ ভেঙে দিয়েছেন একগাদা রেকর্ড। প্রথম সেঞ্চুরিতে সবচেয়ে বড় ইনিংসের রেকর্ডটা এতদিন ছিল মুমিনুল হকের। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৩ বছর পর এই রেকর্ডটি নিজের করে নেন হৃদয়, সেটাও অবশ্য দ্বিতীয় সেশনের ঘটনা।

তৃতীয় সেশনের শুরুতে এবার এমন এক কীর্তি গড়লেন, যা কখনোই দেখেনি বাংলাদেশ। এবার হৃদয় বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রানের ইনিংসটিও নিজের দখলে নিয়ে নিলেন।

  • সর্বশেষ