শিরোনাম
◈ ঢাকায় এক রাতে ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বৈশাখী পরিবহনের বাসে আগুন ◈ যুক্তরাষ্ট্রে চিকিৎসায় সরকারি সহায়তা নিলেই ভবিষ্যতে ভ্রমণে নিষেধাজ্ঞার ঝুঁকি: মার্কিন দূতাবাস ◈ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?  ◈ শেষ হচ্ছে পিসিবির এনওসি নাটক! লিগের সঙ্গে করছে সমঝোতা! ◈ রোহিঙ্গাদের স্বদেশে ফেরার আশা, কতটা বদলাবে আন্তর্জাতিক আদালতের রায়ে? ◈ টেকনাফে ৫৬ জিম্মি উদ্ধার, বেরিয়ে এলো পাচারচক্রের ভয়ংকর তথ্য ◈ ঢাকায় দুই রুটে মনোরেল নির্মাণের পরিকল্পনা, চলছে নকশার কাজ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ১১:১৭ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দিল্লি থেকে সরে গে‌লো ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, নতুন ভেন্যু বিশাখাপত্তনম

স্পোর্টস ডেস্ক: ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৩ ডিসেম্বর দিল্লিতে ম্যাচটি হওয়ার কথা থাকলেও এখন সেটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে। স্টেডিয়ামের সংস্কারকাজ ও বায়ুদূষণের আশঙ্কায় ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে আয়োজনের সূচি ছিল। তবে মাঠের আউটফিল্ড নতুন করে প্রস্তুত করার কাজ চলায় ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ কারণে দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) পক্ষ থেকে বিসিসিআইকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছিল।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, আবহাওয়াজনিত সমস্যা ও স্টেডিয়ামের প্রস্তাবিত সংস্কারকাজ বিবেচনায় নিয়ে ডিডিসিএর অনুরোধ গ্রহণ করা হয়েছে। তবে ম্যাচের তারিখ ও সময় অপরিবর্তিত থাকছে।

বিশাখাপত্তনমে এর আগেও একাধিক আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে ভারত। ডিসেম্বরে সেখানকার আবহাওয়া ম্যাচ আয়োজনের অনুকূলে থাকায় নতুন ভেন্যু হিসেবে শহরটিকে বেছে নেওয়া হয়েছে।

১৩ ডিসেম্বর শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজ। তিনটি ওয়ানডের পর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ড সফর শেষে দেশের মাঠে এই সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যেতে পারে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে।

  • সর্বশেষ