শিরোনাম
◈ নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো ◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন ◈ কুমিল্লায় পুলিশ পরিচয়ে শিক্ষার্থীদের তল্লাশি, ভুয়া সন্দেহে এএসআইসহ ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা ◈ তৃণমূলে কোন্দল, স্থানীয় সরকার নির্বাচ‌নে একক প্রার্থী বাছাইয়ে হিমশিম খা‌চ্ছে বিএনপি ◈ এক ম্যাচে ৫১ লাল কার্ড, বিশ্বরেকর্ড ব্রাজিলের ফুটবলে! ◈ রোনালদোকে ‘কিংবদন্তি’ বলেই বিদায় জানালেন নেইমার ◈ মালয়েশিয়ায় চাকরি বিনা খরচে ১১২ কর্মী নেবে বোয়েসেল, আবেদন শুরু আজ থেকেই; বেতন ১,৭০০ রিঙ্গিত ◈ মার্কিন নির্বাচনে রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর জয় ◈ যুদ্ধবিরতি চাইলে সৌদিকে গুনতে হবে সাড়ে ৬ লাখ কোটি টাকা! ◈ শ্রমিক বিক্ষোভ না থামলে কারখানা বন্ধের চিন্তা পোশাকমালিকদের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ১১:১০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচে ৫১ লাল কার্ড, বিশ্বরেকর্ড ব্রাজিলের ফুটবলে!

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে এমন দৃশ্য বিরল। এক ম্যাচে ৫১ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। খেলোয়াড়দের সঙ্গে বাদ যাননি কোচিং স্টাফ ও কর্মকর্তারাও। দুই দলের সংঘর্ষে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, শেষ পর্যন্ত ম্যাচ বন্ধ করতে হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামাতে হয় সেনাবাহিনী। --- আনন্দবাজার

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দ্বিতীয় বিভাগের উবেরলান্দিয়া ও মামোরের ম্যাচে ঘটেছে এমন নজিরবিহীন ঘটনা। ম্যাচের ৫৪ মিনিটে ৩-১ গোলে এগিয়ে যায় মামোরে। এরপরই শুরু হয় দুই দলের সংঘর্ষ। মামোরের স্ট্রাইকার দাভি গোলের পর দৌড়ে গিয়ে উবেরলান্দিয়ার বেঞ্চের সামনে কিছু অঙ্গভঙ্গি করেন। তাতে ক্ষুব্ধ হয়ে মাঠে ঢুকে দাভিকে ধাক্কা দেন উবেরলান্দিয়ার গোলরক্ষক কোচ পাউলো সের্জিয়ো।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে একে অপরের দিকে পানির বোতল, ফুটবল, বরফ রাখার বাক্স ও চেয়ার ছুড়তে শুরু করেন তাঁরা। এমনকি কয়েকজন বলবয়ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় ৪০ মিনিট ধরে চলে এই বিশৃঙ্খলা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত মাঠে নামাতে হয় সেনাবাহিনী। বন্ধ হয়ে যায় ম্যাচ। পরে রেফারি ফের্নান্দো প্যাট্রিক তাঁর প্রতিবেদনে জানান, মোট ৫১ জনকে লাল কার্ড দেখিয়েছেন তিনি। তাঁদের মধ্যে ৪৩ জন ফুটবলার এবং আটজন সাপোর্ট স্টাফ।

ঘটনার এখানেই শেষ নয়। কয়েকজনের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির সুপারিশ করার কথাও জানিয়েছেন রেফারি।

এর আগে এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল আর্জেন্টিনার ক্লেপোল ও ভিক্টোরিয়ানোর। ২০১১ সালের সেই ম্যাচে ৩৬ জনকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। এবার ৫১ জনকে বহিষ্কারের ঘটনায় সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল ব্রাজিলের ফুটবল।

  • সর্বশেষ