শিরোনাম
◈ নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো ◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন ◈ কুমিল্লায় পুলিশ পরিচয়ে শিক্ষার্থীদের তল্লাশি, ভুয়া সন্দেহে এএসআইসহ ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা ◈ তৃণমূলে কোন্দল, স্থানীয় সরকার নির্বাচ‌নে একক প্রার্থী বাছাইয়ে হিমশিম খা‌চ্ছে বিএনপি ◈ এক ম্যাচে ৫১ লাল কার্ড, বিশ্বরেকর্ড ব্রাজিলের ফুটবলে! ◈ রোনালদোকে ‘কিংবদন্তি’ বলেই বিদায় জানালেন নেইমার ◈ মালয়েশিয়ায় চাকরি বিনা খরচে ১১২ কর্মী নেবে বোয়েসেল, আবেদন শুরু আজ থেকেই; বেতন ১,৭০০ রিঙ্গিত ◈ মার্কিন নির্বাচনে রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর জয় ◈ যুদ্ধবিরতি চাইলে সৌদিকে গুনতে হবে সাড়ে ৬ লাখ কোটি টাকা! ◈ শ্রমিক বিক্ষোভ না থামলে কারখানা বন্ধের চিন্তা পোশাকমালিকদের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বায়ার্ন মিউনি‌খে ২০২৯ সাল পর্যন্ত থাকছেন হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক: নতুন চুক্তির সবকিছু প্রায় চূড়ান্ত—দুই দিন আগে এমন আভাসই দিয়েছিলেন হ্যারি কেইন। এবার সেটিই বাস্তবে রূপ নিল। বায়ার্ন মিউনিখের সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছেন ইংলিশ তারকা। বৃহস্পতিবার তিন বছরের চুক্তি নবায়নের খবরটি নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি।

২০২৩ সালের গ্রীষ্মে টটেনহ্যাম হটস্পার থেকে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিয়েছিলেন কেইন। চলতি মৌসুমের শেষেই তাঁর আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তির ফলে আরও তিন বছর মিউনিখে থাকবেন ইংল্যান্ড অধিনায়ক।

বায়ার্নে যোগ দেওয়ার পর থেকেই গোলের পর গোল করে নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কেইন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১ গোল করেন তিনি, যা ক্লাবটির এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। তাঁর নৈপুণ্যে বুন্ডেসলিগা ও জার্মান কাপ জেতে বায়ার্ন।

চুক্তি নবায়ন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেইন। ক্লাব, সমর্থক ও মিউনিখ শহরের প্রতি ভালোবাসার কথা জানিয়ে আরও শিরোপা জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। কেইন বলেন, ‘বায়ার্নে আমি স্বচ্ছন্দ। এই ক্লাব, এর সমর্থক ও শহরকে ভালোবাসি। আমাদের দারুণ একটি দল এবং ভিনসেন্ট কোম্পানির মতো চমৎকার কোচ আছেন। এখানে থাকতে পেরে আমি ও আমার পরিবার খুব খুশি। এই ক্লাবের হয়ে আরও অনেক শিরোপা জিততে চাই।

বায়ার্নের জার্সিতে কেইনের ব্যক্তিগত অর্জনের তালিকাও বেশ সমৃদ্ধ। বুন্ডেসলিগায় ১০২ ম্যাচে তাঁর গোল ১০২টি। জিতেছেন দুটি লিগ শিরোপা এবং টানা তিন মৌসুমে গোল্ডেন বুট। সর্বশেষ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছেন এই স্ট্রাইকার।

  • সর্বশেষ