শিরোনাম
◈ নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো ◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন ◈ কুমিল্লায় পুলিশ পরিচয়ে শিক্ষার্থীদের তল্লাশি, ভুয়া সন্দেহে এএসআইসহ ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা ◈ তৃণমূলে কোন্দল, স্থানীয় সরকার নির্বাচ‌নে একক প্রার্থী বাছাইয়ে হিমশিম খা‌চ্ছে বিএনপি ◈ এক ম্যাচে ৫১ লাল কার্ড, বিশ্বরেকর্ড ব্রাজিলের ফুটবলে! ◈ রোনালদোকে ‘কিংবদন্তি’ বলেই বিদায় জানালেন নেইমার ◈ মালয়েশিয়ায় চাকরি বিনা খরচে ১১২ কর্মী নেবে বোয়েসেল, আবেদন শুরু আজ থেকেই; বেতন ১,৭০০ রিঙ্গিত ◈ মার্কিন নির্বাচনে রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর জয় ◈ যুদ্ধবিরতি চাইলে সৌদিকে গুনতে হবে সাড়ে ৬ লাখ কোটি টাকা! ◈ শ্রমিক বিক্ষোভ না থামলে কারখানা বন্ধের চিন্তা পোশাকমালিকদের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় চাকরি বিনা খরচে ১১২ কর্মী নেবে বোয়েসেল, আবেদন শুরু আজ থেকেই; বেতন ১,৭০০ রিঙ্গিত

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন দক্ষ পুরুষ কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে তাদের নিয়োগ দেওয়া হবে। এ জন্য আজ শুক্রবার সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বোয়েসেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। আবেদনকারীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে।

বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের ওভারটাইমের সুযোগ, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে। আগ্রহী প্রার্থীরা ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে এই লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration)।

বাছাইপ্রক্রিয়ার প্রথম ধাপে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হবে। পরে তাদের কারিগরি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষার ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেবে।

বোয়েসেল জানিয়েছে, আবেদন থেকে শুরু করে নিয়োগের কোনো ধাপেই প্রার্থীদের অর্থ দিতে হবে না। তাই এ নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে সরকারি প্রতিষ্ঠানটি।

  • সর্বশেষ