শিরোনাম
◈ সিঙ্গাপুর হংকং লন্ডন নিউইয়র্কের বাজারে ১ বিলিয়ন ডলারের সার্বভৌম বন্ড ছাড়ছে বাংলাদেশ, দায়িত্বে জেপি মরগান চেজ ◈ নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো ◈ মেসির রাজকীয় বিদায়, রোনালদোর প্রস্থান বিতর্কে— দুই কিংবদন্তির প্রাপ‌্য সম্মান নি‌য়ে প্রশ্ন ◈ কুমিল্লায় পুলিশ পরিচয়ে শিক্ষার্থীদের তল্লাশি, ভুয়া সন্দেহে এএসআইসহ ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা ◈ তৃণমূলে কোন্দল, স্থানীয় সরকার নির্বাচ‌নে একক প্রার্থী বাছাইয়ে হিমশিম খা‌চ্ছে বিএনপি ◈ এক ম্যাচে ৫১ লাল কার্ড, বিশ্বরেকর্ড ব্রাজিলের ফুটবলে! ◈ রোনালদোকে ‘কিংবদন্তি’ বলেই বিদায় জানালেন নেইমার ◈ মালয়েশিয়ায় চাকরি বিনা খরচে ১১২ কর্মী নেবে বোয়েসেল, আবেদন শুরু আজ থেকেই; বেতন ১,৭০০ রিঙ্গিত ◈ মার্কিন নির্বাচনে রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর জয় ◈ যুদ্ধবিরতি চাইলে সৌদিকে গুনতে হবে সাড়ে ৬ লাখ কোটি টাকা!

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ দুপুর
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোংরা মোজায় লুকিয়ে জার্মানিতে পাচার হচ্ছিল ৩০০০ মাকড়সা, মূল্য ১৫ লাখ ইউরো

পেরুর রাজধানী লিমার একটি বিমানবন্দরে জার্মানির পথে থাকা তিন হাজারের বেশি ট্যারান্টুলা মাকড়সা উদ্ধার করেছেন দেশটির কর্মকর্তারা। নোংরা মোজার ভেতরে লুকিয়ে তিনটি স্যুটকেসে করে এসব মাকড়সা পাচার করা হচ্ছিল। খবর দ্য গার্ডিয়ান।

পেরুর ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস (সেরফর) জানায়, দুই জার্মান ও এক পোলিশ নাগরিকের বহন করা স্যুটকেসগুলোয় এসব মাকড়সা পাওয়া যায়।

লিমার হোর্হে শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত শুল্ক তল্লাশির সময় লাগেজের ভেতরে অস্বাভাবিক নড়াচড়া নজরে আসে কর্মকর্তাদের। পরে তল্লাশি চালিয়ে মোজার ভেতরে লুকানো মাকড়সাগুলো উদ্ধার করা হয়।

সেরফরের বন্যপ্রাণী নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা কোরা সুয়ারেজ বলেন, ‘আমরা লক্ষ্য করি, সেগুলোর কিছু নড়াচড়া করছে। কয়েকটি ছোট, আবার কয়েকটি বড়।’

Advertisement

সুয়ারেজ জানান, ইউরোপে একটি ট্যারান্টুলা প্রায় ৫০০ ইউরো বা ৫৬০ ডলারে বিক্রি হতে পারে। সে হিসাবে এক চালানেই এসব মাকড়সার সম্ভাব্য বাজারমূল্য ১৫ লাখ ইউরো।

পেরুর বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল মাকড়সাগুলো। এগুলোর মধ্যে ডিম, সদ্য ফুটে বের হওয়া বাচ্চা থেকে শুরু করে পূর্ণবয়স্ক মাকড়সাও ছিল।

পাচারের অভিযোগে ওই তিন ইউরোপীয় নাগরিককে পরিবেশবিষয়ক অপরাধ তদন্তে নিয়োজিত পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে বিচারপ্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সেরফর।

ইন্টারপোলের তথ্যানুযায়ী, অবৈধ বন্যপ্রাণী পাচার বিশ্বজুড়ে অত্যন্ত লাভজনক অপরাধমূলক কর্মকাণ্ড। এ থেকে বছরে প্রায় ২ হাজার কোটি ডলার আয় হয়। এ ধরনের পাচার পৃথিবীর জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ।