শিরোনাম
◈ টেকনাফে ৫৬ জিম্মি উদ্ধার, বেরিয়ে এলো পাচারচক্রের ভয়ংকর তথ্য ◈ ঢাকায় দুই রুটে মনোরেল নির্মাণের পরিকল্পনা, চলছে নকশার কাজ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর ◈ যে ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন মালয়েশিয়াগামী কর্মীরা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ◈ নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পর্নসাইটে বিক্রির অভিযোগ! ◈ কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম পরিবর্তন, দায়িত্ব পালনকালে শহীদ ৪ সদস্যের নামে নতুন নামকরণ ◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা ◈ টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, তিনজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানি যেতে আগ্রহীদের সুখবর, বিনামূল্যে ভাষা শেখার সুযোগ

বর্তমান সময় অনেকেরই জার্মানি যাওয়ার আগ্রহ দেখা যায়। কিন্তু দেশটির ভাষা জানা না থাকার কারণে সেই স্বপ্ন পূরণ যেন অধরায় থেকে যায়। কেউ কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে জার্মান ভাষা শেখারও চেষ্টা করেন। কিন্তু ভাষা শেখা ব্যয়বহুল হওয়ায় সবার সম্ভব হয় না তা। এবার সেসব প্রার্থীদের জন্য এল বড় সুখবর।

জার্মান ভাষা শেখার সুবর্ণ সুযোগ দিচ্ছে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। জার্মান ভাষার Level A1 ও A2-এর ছয় মাস মেয়াদি সান্ধ্যকালীন কোর্স করার সুযোগ পাবেন ৪০ জন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
  • কোর্সের নাম: জার্মান ভাষা Level A1 ও A2
  • জামানত: ৩ হাজার টাকা, কোর্স সফলভাবে সম্পন্ন করলে এই টাকা ফেরত দেয়া হবে।
  • কোর্সের মেয়াদ: ৬ মাস
  • আসন সংখ্যা: ৪০টি
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাস
  • বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। এর মধ্যে রয়েছে— এইচএসসি সনদ বা মার্কশিট ও প্রশংসাপত্র; জাতীয় পরিচয়পত্র (এনআইডি) / জন্মনিবন্ধন; পাসপোর্ট (যদি থাকে) এবং পাসপোর্ট সাইজের ছবি ২ কপি।

ক্লাসের সময়: কোর্সের ক্লাস শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬ থেকে। শনিবার থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয় দিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এই https://bgttc.dhaka.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

  • সর্বশেষ