শিরোনাম
◈ কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম পরিবর্তন, দায়িত্ব পালনকালে শহীদ ৪ সদস্যের নামে নতুন নামকরণ ◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা ◈ টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, তিনজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ◈ মৃত্যুর আগে রহস্যময় ১৫ মিনিটের হিসাব নেই, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে ◈ ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ শেষের পথে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ◈ ১০ টাকার নোটের দাম ২০ হাজার, সুন্দরবনে দস্যুদের অভিনব চাঁদাবাজি ◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ১২:০৬ রাত
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা

খুলনায় রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বা দেয়ালচিত্রে কালি লাগানোর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি সবার নজরে আসে। এ ঘটনায় খুলনার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি আঁকা হয়। সেখানে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের প্রতিকৃতি স্থান পায়।

দৃষ্টিনন্দন এসব দেয়ালচিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক আলোচনাও চলছিল। এর মধ্যেই রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপে দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিন দেখা গেছে, পুরাতন যশোর রোডের পাশের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের ছবি আঁকা ছিল। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি লেপে দেওয়া হয়েছে।

Advertisement

এর পাশে দুটি লিফলেটও লাগিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’ শিরোনামের ওই লিফলেটে বিভিন্ন উক্তির পাশাপাশি লেখা ছিল, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম ও পূর্ব বাংলা বিদ্বেষী রঠার ঠাঁই নাই/ভারত বন্দনার ঠাঁই নাই’।

এদিকে আজ সাপ্তাহিক ছুটি থাকায় সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেজন্য কারা এবং কখন এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘বিকেলে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া শুরু করি। এখনো বলার মতো কোনো তথ্য পাইনি।’

রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি লেপে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে খুলনায় বেড়াতে আসা মানুষকে পরিচিত করাতেই দেয়ালগুলোতে গ্রাফিতি ও প্রতিকৃতিগুলো আঁকা হয়েছে। এগুলো আমাদের শিশু-কিশোরদের মুক্তচিন্তার বিকাশ ঘটাবে। কালি দিয়ে তারা তাদের সংকীর্ণ মনন ও অসুস্থতার পরিচয় দিয়েছে।’

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আহ্বায়ক কাজল ইসলাম বলেন, ‘ইদানীং রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মকে রাজনৈতিক দৃষ্টিতে দেখার প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর কাব্যক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কেউ নেই। তাঁর সাহিত্য ও দর্শন প্রজন্মের পর প্রজন্মকে মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মর্যাদার শিক্ষা দিয়ে আসছে। কিছু তরুণ-যুবককে ভুল বুঝিয়ে নোংরামিগুলো করা হচ্ছে। এর বিরুদ্ধে সব পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এর আগে গত ১০ অক্টোবর রাজধানীতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবিতে কালি দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ