শিরোনাম
◈ ঢাকায় দুই রুটে মনোরেল নির্মাণের পরিকল্পনা, চলছে নকশার কাজ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর ◈ যে ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন মালয়েশিয়াগামী কর্মীরা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ◈ নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পর্নসাইটে বিক্রির অভিযোগ! ◈ কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম পরিবর্তন, দায়িত্ব পালনকালে শহীদ ৪ সদস্যের নামে নতুন নামকরণ ◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা ◈ টেকনাফের পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, তিনজনের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে ◈ মৃত্যুর আগে রহস্যময় ১৫ মিনিটের হিসাব নেই, কী ঘটেছিল তখন তাহসিফের সঙ্গে

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:০৭ সকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র ৩০ মিনিট হাঁটলেই মিলবে সুফল, জানুন জাপানিদের গোপন কৌশল

রোগহীন, সুস্থ জীবনের জন্য চিকিৎসকেরা নিয়মিত হাঁটার পরামর্শ দেন। অনেক চিকিৎসক প্রতিদিন ১০ হাজার কদম হাঁটার কথা বলেন। কিন্তু জাপানিরা সুস্থ থাকতে এত কদম হাঁটাকে গুরুত্ব দেন না। এর পরিবর্তে, তাঁরা তাঁদের নিজস্ব এক রহস্য অনুসরণ করেন যা তাঁদের দেশের একশো বছরের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এ পদ্ধতি এতটাই কার্যকরী যে, গোটা বিশ্বে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয়তা লাভ করা ‘জাপানিজ ওয়াকিং মেথড’ বহু মানুষকে আকৃষ্ট করছে। এটি ‘ইন্টারভাল ওয়াকিং ট্রেনিং’ নামেও পরিচিত। এ পদ্ধতিটি উদ্ভাবন করেছে জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।

সাধারণ হাঁটার সময় আমরা একটি নির্দিষ্ট গতিতে হাঁটি, কিন্তু এই জাপানি পদ্ধতিতে হাঁটার গতিতে বৈচিত্র্য আনতে হয়। এর মূল সূত্রটি হল ৩:৩। অর্থাৎ, প্রথম ৩ মিনিট আপনার যতটা সম্ভব দ্রুত হাঁটা উচিত। এই সময়ে আপনার হৃদস্পন্দন বাড়তে থাকবে। তবে এর মানে এই নয় যে, আপনাকে প্রথম দিন থেকেই ৩ মিনিট খুব দ্রুত হাঁটতে বা দৌড়তে হবে। প্রথম দিন ৩০ সেকেন্ড দ্রুত দৌঁড়ান এবং তারপর ধীরে ধীরে এই সময় বাড়ান।

তিন মিনিট দ্রুত দৌঁড়নো বা হাঁটার পর তিন মিনিট বিশ্রাম নিন। একটি গভীর শ্বাস নিন। তারপর, একই গতিতে আরও তিন মিনিট হাঁটুন বা দৌঁড়ান। আধঘণ্টা ধরে এটি পুনরাবৃত্তি করুন। এটি একটি ধীর গতির দৌঁড়। এতে খুব বেশি অসুবিধা হয় না এবং আপনি এটি বেশ আরামেই করতে পারবেন। আসলে একটানা হাঁটার মতো শারীরিক শক্তি সবার থাকে না। তবে তিন মিনিটের পরিবর্তে, আপনি এটি এক বা দুই মিনিটের বিরতিতেও করতে পারেন। অর্থাৎ, এক মিনিট দ্রুত হাঁটা বা দৌড়ানোর পর এক মিনিট বিশ্রাম নিতে পারেন।

আমরা সাধারণত দিনে ১০ হাজার পদক্ষেপ হাঁটাকে সর্বোত্তম বলে মনে করি। গবেষণা থেকে জানা যায়, ৩০ মিনিটের বিরতিতে হাঁটলে আরও বেশি উপকার পাওয়া যায়। জাপানে মানুষ শতাব্দী ধরে এটি অনুশীলন করে আসছে। যদিও এই অনুশীলন নিয়ে গবেষণা মাত্র কয়েক বছর ধরেই চলছে, তবুও এটি জাপানি সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। সেখানকার মানুষ এ পদ্ধতিকে দৈনন্দিন রুটিনের অংশ করে নিয়েছে। আর এভাবেই সুস্থ থাকছেন, ওজন, প্রেশার ও সুগার নিয়ন্ত্রণে থাকছে। 

Advertisement

এখন প্রশ্ন হল, এটি ওজন কমাতে কীভাবে সাহায্য করে? এর মূলনীতিটি খুবই সহজ। আপনি যদি শুধু হাঁটেন, তাহলে ততটা ক্যালোরি পুড়বে না। এর পরিবর্তে, যদি আপনি দ্রুত হাঁটেন বা দৌঁড়ান, তাহলে সাধারণ হাঁটার চেয়ে ২০% থেকে ৩০% বেশি ক্যালোরি বার্ন হয়। এর ফলে এই নিয়মে হাঁটলে ওজন দ্রুত কমে।

বয়স্ক ব্যক্তি এবং যাঁরা গাঁটের ব্যথায় ভুগছেন, তাঁরাও এটি সহজেই করতে পারেন। যেহেতু এতে খুব বেশি পরিশ্রম বা শক্তির প্রয়োজন হয় না, তাই এটি সহজেই আপনার শরীরের নমনীয়তা এবং শক্তি বাড়াতে পারে। ফিটনেস বিশেষজ্ঞদের মতে, যারা এটি প্রতিদিন করতে পারেন না, তারাও এর থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারেন। সপ্তাহে চার বা পাঁচ দিন অনুশীলন করলেও ইতিবাচক পরিবর্তন অনুভব করতে শুরু করবেন। এটি হৃৎপিণ্ড ও ফুসফুসের ধারণক্ষমতা বাড়ায় এবং ফুসফুসের কার্যকারিতা উন্নত করে। আপনার ফুসফুসের আরও বেশি অক্সিজেন শোষণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে।

সূত্র: নিউজ ১৮ 

  • সর্বশেষ