শিরোনাম
◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের ◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ; জবাব দিতে ১০ দিনের সময় ◈ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকেটিটিসিতে ৪ কোর্সে বিনা মূল্যে প্রশিক্ষণ, মিলবে দৈনিক ভাতা

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (বিকেটিটিসি) চারটি কারিগরি কোর্সে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পরিচালিত প্রতিষ্ঠানটিতে জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (এনএইচআরডিএফ) অর্থায়নে তিন মাস মেয়াদি এসব কোর্সে ভর্তি নেওয়া হবে। 

প্রশিক্ষণ শেষে দৈনিক যাতায়াত ভাতা ১০০ টাকা ও টিফিন ভাতা ৫০ টাকা দেওয়া হবে। এ ছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন ও সনদায়ন করা হবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের চাকরি পেতে সহায়তা করা হবে। সম্প্রতি বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি), ঢাকা।

কোর্সের মেয়াদ: ৩ মাস (৩৬০ ঘণ্টা)।

Advertisement

আবেদনের সময়সীমা: ৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

কোর্সের নাম ও আসনসংখ্যা:

১. ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (লেভেল-২): ২৪টি আসন।

ব্যাচ কোড: BAT-28035257।

যোগাযোগ: ০১৭১৭-৫৮৯৪৩০।

২. মেশিন শপ প্র্যাকটিস (লেভেল-৩): ২৪টি আসন।

ব্যাচ কোড: BAT-64406566।

যোগাযোগ: ০১৭১৬-২২০৯৩২।

৩. ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন (লেভেল-১): ২৪টি আসন।

ব্যাচ কোড: BAT-88158767।

যোগাযোগ: ০১৬৭৫-৬৪৪৪১২।

৪. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (লেভেল-১): ২৪টি আসন।

ব্যাচ কোড: BAT-18751335।

যোগাযোগ: ০১৭১৬-১৮৫৬৫৫।

শিক্ষাগত যোগ্যতা: সব কোর্সে আবেদন করতে প্রার্থীকে জেএসসি বা সমমান পাস হতে হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রথমে এখানে প্রবেশ করে ২০০ টাকা দিয়ে বিএমইটি নিবন্ধন করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে প্রাপ্ত প্রোফাইল ব্যবহার করে প্রশিক্ষণ কোর্সে আবেদন করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড: ২৪ নভেম্বর ২০২৬। এখানে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

ভর্তি: ২৬ নভেম্বর বিকেল ৫টা থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে। অপেক্ষমাণ তালিকা থেকে ২৯ নভেম্বর থেকে ভর্তি নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। এসএমএস পাওয়ার পর এনরোল নিশ্চিত করতে হবে।

ভর্তি পরীক্ষা: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

ফলাফল প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬।

প্রশিক্ষণ শুরুর তারিখ: ১ ডিসেম্বর ২০২৬।

ক্লাসের সময়: বেলা ১টা ৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিট পর্যন্ত। সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি।

সুযোগ-সুবিধা: প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ বিনা মূল্যে করানো হবে। বেকার যুবক ও নারী, অনগ্রসর, দরিদ্র, সুবিধাবঞ্চিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণে ৮০ শতাংশ উপস্থিতির ভিত্তিতে দৈনিক যাতায়াত বাবদ ১০০ টাকা এবং টিফিন বাবদ ৫০ টাকা দেওয়া হবে।

ফোন: ০২-৪১০০২১২২।

ই-মেইল: principalbkttc67\@yahoo.com

যোগাযোগ: বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর রোড, দারুস সালাম, ঢাকা-১২১৬।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

সূত্র : দ্য ডেইলি ক্যাম্পাস 

  • সর্বশেষ