শিরোনাম
◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা? ◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের ◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ; জবাব দিতে ১০ দিনের সময়

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক: বাংলা‌দে‌শের বো‌লিং‌য়ের শুরুটা দে‌খে ম‌নে হ‌য়ে‌ছে দিন পার কর‌তে পার‌বে না ও‌য়েস্ট ইন্ডিজ। ২৭ রানে ৩ উইকেট! তখন মরন হওয়া স্বাভা‌বিক ওয়েস্ট ইন্ডিজকে বোধহয় অল্পতেই অলআউট করে দেবে বাংলাদেশ। কিন্তু ঘটলো তার উল্টো। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিন নিজের করে নিলো ক্যারিবিয়ানরা।

প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান। ১১১ রানে অপরাজিত আছেন আমির জাঙ্গু। ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন জাস্টিন গ্রিভস।-- ডেইলি ক্রিকেট

অথচ টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়েন ক্যারিবিয়ান ব্যাটাররা। বিশেষ করে একাদশে ফেরা তাসকিন আহমেদ ছিলেন দুর্দান্ত।

ইনসুইংয়ে ব্রান্ডন কিংকে পরাস্ত করেন তাসকিন। তার আগে ক্যারিবিয়ান ওপেনার করেন ১৮ বলে ৯ রান। এরপর ১০ বলে ১ রান করা কাভিম হজকে বোল্ড করেন হাসান। তিনে নামা জশুয়া ডি সিলভাকে ফিরিয়ে বাংলাদেশকে মোমেন্টাম এনে দেন তাসকিন।

Advertisement

তবে সেটি কাজে লাগাতে পারেননি বাকি বোলাররা। বিশেষ করে সিলেটের এই উইকেটে দুই পেসার নিয়ে মাঠে নামার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বাধ্য হয়ে স্পিনারদের আক্রমণে আনেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে দারুণভাবে সামাল দিয়েছেন জাঙ্গু ও উইকহাম। তবে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন হাসান মাহমুদ। দুর্দান্ত ডেলিভারিতে ৬১ রান করা কাভিম হজকে বোল্ড করেন তিনি। তাতেই ভাঙে ১৩১ রানের জুটি।

হজ ফিরলেও টেস্ট ক্যারুয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন জাঙ্গু। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন গ্রিভস। দুজনের জুটিতে ইতোমধ্যে উঠেছে ৭৭ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

  • সর্বশেষ