শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বার্মিজ ফোল্ডিং চাকুসহ যুবক গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে ঘোরাফেরা করার সময় একটি ধারালো বার্মিজ ফোল্ডিং চাকুসহ রাসেল হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির সাঁওইল দেলুঞ্জ গ্রামের এনামুল হকের ছেলে।

পুলিশ জানায়, বুধবার দুপুরে আদমদীঘির নসরতপুর ইউপির মুরইল বাজার এলাকায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় মুরইল বাজারস্থ জনৈক সোয়াইব হোন্ডা সার্ভিসিং দোকানের সামনে এক যুবক হেঁটে সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহ হওয়ায় থানার উপ-পরিদর্শক রফিজুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে ১০ইঞ্চি লম্বা ধারালো একটি সিলভার রংয়ের স্টীলের বার্মিজ ফোল্ডিং চাকু উদ্ধার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত রাসেল হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করে পরদিন গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ