শিরোনাম
◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সমঝোতা, কতটা লাভবান হবে বাংলাদেশ? ◈ মার্কিন বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা? ◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের ◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:২১ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ললিপপ খাবার অপরাধে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী মারপিট, মাদ্রাসা সুপারসহ দুই শিক্ষকের বিরুদ্ধে থানাতে অভিযোগ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ মাদ্রাসাতে ললিপপ খাওয়ার অপরাধে শ্রাবন্তী খাতুন নামে সপ্তম শ্রেনীর এক শিক্ষার্থীকে বেত দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। আহত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীর মা শারমিন বেগম অভিযুক্ত মাদ্রাসা সুপারসহ দুই শিক্ষকের বিরুদ্ধে থানাতে একটি অভিযোগ দিয়েছেন। বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ দামোদরপুর কারামতিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও শিক্ষাথীর মাতা শারমিন বেগম জানান, টিফিনের সময়ে মাদ্রাসার কমনরুমে বসে ললিপপ খাবার অপরাধে আমার মেয়ে শ্রাবন্তী (১৪)কে দু’দফা মারপিট করেছেন শিক্ষকরা। প্রথম দিনে দুপুরে ঘটনার সময়ে মাদ্রাসার কমনরুমে শিক্ষিকা আলেয়া খাতুন তাকে মারপিট করে। পরদিন বুধবার সকালে পূনরায় তার মেয়েকে মাদ্রাসার অফিস রুমে ডেকে সুপার দেলোয়ার হোসেন ও শিক্ষকা আলেয়া খাতুন বেত দিয়ে তার মেয়েকে বেধড়ক মারপিট করেন। মেয়েটি বাড়ীতে এসে ঘটনাটি তার পরিবারকে জানায়। মেয়েটির শরিরের বিভিন্ন স্থানে বেতের আঘাতের চিহ্ন ফুটে উঠেছে। আহত শিক্ষার্থীকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থী শ্রাবন্তীর মা আরো জানায়, মেয়েকে মারধরের ঘটনার পর পরই বিষয়টি জানতে তার চাচা শ্বশুর মকবুল হোসেনকে ওই মাদ্রাসাতে পাঠিয়েছিলেন। কিন্তু তার সাথেই খারাপ আচরন করেন শিক্ষকরা। তিনি এ ঘটনার সুষ্ট বিচার দাবী করেন।   

এ বিষয়ে অভিযুক্ত ওই মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন মুঠোফোনে শিক্ষার্থীকে মারপিট ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, তার বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের ললিপপ খাওয়া নিষেধ। তিনি বলেন, নিষেধ সত্বেও ওই শিক্ষার্থী মাদ্রাসাতে বসেই ললিপন খাবার সময়ে অন্য ছাত্রদের দেখিয়ে বাজে অঙ্গভঙ্গি প্রদর্শন করছিল। এ অপরাধের শাষন করতেই তাকে কিছুটা মারপিট করেছেন। এটা মাদ্রাসার শিক্ষার পরিবেশ রক্ষার জন্যই করা হয়েছে বলে জানান তিনি।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্চ জুলফিকার আলী জানান, মাদ্রাসা শিক্ষার্থী মারপিট ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।