শিরোনাম
◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা? ◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের ◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ; জবাব দিতে ১০ দিনের সময়

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা

স্পোর্টস ডেস্ক : আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। নারী বিভাগে তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন ভারতের দীপ্তি শর্মা ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩৪ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সোবহানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো নারী ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। তিন ম্যাচের সিরিজে ৭৩.৭১ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ১২৯ রান।

অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নজর কাড়েন ভারতের দীপ্তি শর্মা। ওয়ানডেতে অপরাজিত ১০৬ রানের পাশাপাশি পাঁচ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টিতে করেন ৪৯ রান, নেন দুই উইকেট।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৯৯ রান ও ছয় উইকেট নিয়ে তালিকায় জায়গা পেয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। প্রথম ম্যাচে চার উইকেট নেওয়ার পর শেষ ম্যাচে অপরাজিত ৭৪ রান করেন তিনি।

পুরুষ বিভাগে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন, পাকিস্তানের আরাফাত মিনহাস ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ।

ইয়ানসেন ১৯৮ রান ও ১৩ উইকেট নিয়ে আইসিসি টেস্ট বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন। আরাফাত পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে ১৪৯ রান ও নয় উইকেট নিয়ে হন সিরিজসেরা। শাই হোপ ভারতের বিপক্ষে ওয়ানডেতে অপরাজিত ১৬২ রান করেন। পাঁচ টি-টোয়েন্টিতে ২৬১ রান করেন তিনি, যার মধ্যে রয়েছে অপরাজিত দুটি শতক।

  • সর্বশেষ