শিরোনাম
◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা ◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলির ব্যাটে নিউজিল‌্যান্ড‌কে হারা‌লো ভারত

স্পোর্টস ডেস্ক: সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে দারুণ পারফরম কর‌লো ভারত। প্রথম ওয়ানডেতে ডিএলএস (ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন) মেথডে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ে ৫৬ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।

আগে ব্যাট করে ৪০ ওভার ২ বলে ১৮৫ রানে অল আউট হয় কিউইরা। বৃষ্টির বাধায় ৩২ ওভারে ১৪৩ রানের লক্ষ্য পায় ভারত। অনায়াসে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

অকল্যান্ডে টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানের শুরু পায় নিউজিল্যান্ড। উইল ইয়াং আউট হন ৯ রান করে। আরেক ওপেনার টিম সেইফার্টের ব্যাটে আসে ৩৮ রান। সুবিধা করতে পারেননি হেনরি নিকোলস ও টম ল্যাথাম। ড্যারেল মিচেল করেন ২৮ রান। তবে শেষটায় টিকনারের ৩৪ আর জ্যাকব ডাফির অপরাজিত ১৫ রানে ১৮৫ রানে পৌঁছায় ব্ল্যাক ক্যাপদের ইনিংস। ভারতের হয়ে আর্শদীপ সিং পান ৪ উইকেট। গুরনুর ব্রার ৩টি এবং আনশুল কম্বোজ ২টি উইকেট শিকার করেন।

জবাবে শূন্য রানেই ফেরেন রোহিত শর্মা। এরপর গিল-কোহলির ১১৩ রানের জুটি। মাঝে বৃষ্টির বাধায় খেলা নেমে আসে ৩২ ওভারে। শুভমান গিল ৩৭ রানে ফিরলেও কোহলি ফিফটি হাঁকিয়ে খেলেন ৭৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৫ উইকেট হারালেও জয় তুলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

  • সর্বশেষ