শিরোনাম
◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি ◈ ইয়ামাল-রাফিনিয়ার দাপটে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে লড়াইয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ চার দেশের প্রতিষ্ঠান ◈ শ্রমিক বিক্ষোভে বিপর্যস্ত পোশাকশিল্প, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয়

‌স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদকে দাঁড়াতেই দিল না বায়ার্ন মিউনিখ। প্রথমার্ধে গোল না পেলেও বিরতির পর দুই গোল করে স্প্যানিশ ক্লাবটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন্স লিগে এটি বায়ার্নের দ্বিতীয় জয়। 

শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আতলেতিকো। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন হুলিয়ান আলভারেস। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর পাবলো বারিওস ও আলভারেসের আরও দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দেয় বায়ার্নের রক্ষণ। অন্যদিকে ২৩তম মিনিটে কার্ল ও পরের মিনিটে লাইমেরের প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

২৭তম মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি হ্যারি কেইন। তাঁর ভলি লক্ষ্যভ্রষ্ট হলে স্বস্তি পায় আতলেতিকো। তিন মিনিট পর আলেকসান্দার সরলথও সহজ সুযোগ নষ্ট করেন। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় বায়ার্ন। ৪৬তম মিনিটে জসুয়া কিমিখের শট ঠেকিয়ে দেন আতলেতিকো গোলরক্ষক। এরপর কেইনের আরেকটি প্রচেষ্টাও ব্যর্থ হয়। তবে ৫৪তম মিনিটে আর রক্ষা হয়নি স্বাগতিকদের। রবিন লে নরমাঁর ক্লিয়ার করতে দেরি করার সুযোগে বল কেড়ে নিয়ে কাছ থেকে জালে পাঠান কার্ল।

Advertisement

গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে বায়ার্ন। ৭০তম মিনিটে কেইনের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়। তিন মিনিট পর দাইয়ু উপামেকানোর শট কোনোমতে ঠেকান আতলেতিকো গোলরক্ষক। তবে ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাইমের। দূরের পোস্টে কেইনের কাছ থেকে বল পেয়ে জোরালো আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন তিনি।

শেষ দিকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল আতলেতিকো। ৮৮তম মিনিটে দাভিদ হানচকোর ভলি লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

চার ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে বায়ার্ন। অন্যদিকে আসরে দ্বিতীয় হারের পর ৪ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে নেমে গেছে আতলেতিকো।

  • সর্বশেষ