শিরোনাম
◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি ◈ ইয়ামাল-রাফিনিয়ার দাপটে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে লড়াইয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ চার দেশের প্রতিষ্ঠান ◈ শ্রমিক বিক্ষোভে বিপর্যস্ত পোশাকশিল্প, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা ◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুগদা মেডিকেলে চালু হলো ই-অ্যাপয়েন্টমেন্ট, ঘরে বসেই মিলবে চিকিৎসকের সাক্ষাৎ

মনিরুল ইসলাম : রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে ই-অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম। এর উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।

এ উদ্যোগের ফলে এখন থেকে রোগীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এতে হাসপাতালে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চিকিৎসকের সাক্ষাৎ নেওয়ার ভোগান্তি কমবে। পাশাপাশি রোগীদের সময় সাশ্রয়ের পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে ই-অ্যাপয়েন্টমেন্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে রোগীর অতিরিক্ত চাপ, চিকিৎসকের সাক্ষাৎ পেতে দীর্ঘ অপেক্ষা এবং ব্যবস্থাপনাগত নানা জটিলতা নিরসনে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

নতুন এই ব্যবস্থায় রোগীরা অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ পাবেন। ফলে চিকিৎসাসেবা গ্রহণের প্রাথমিক প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী হবে। একই সঙ্গে রোগীদের হাসপাতালে আসার আগে প্রয়োজনীয় পরিকল্পনা করার সুযোগ তৈরি হবে।

ই-অ্যাপয়েন্টমেন্ট চালুর মাধ্যমে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবাপ্রদান ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করার প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, সরকারি স্বাস্থ্যসেবায় ডিজিটাল ব্যবস্থাপনার সম্প্রসারণ রোগীদের হয়রানি কমানো এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো।

  • সর্বশেষ