শিরোনাম
◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি ◈ ইয়ামাল-রাফিনিয়ার দাপটে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে লড়াইয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ চার দেশের প্রতিষ্ঠান ◈ শ্রমিক বিক্ষোভে বিপর্যস্ত পোশাকশিল্প, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা ◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ১০:১৯ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : চ‍্যাম্পিয়ন্স লিগের শ্বাসরুদ্ধকর ম‍্যাচে রোমার বিরু‌দ্ধে ৩-২ গোলে জিতেছে ম‌্যান‌চেস্টার ইউনাইটেড। ইউরোপ সেরার মঞ্চে চলতি আসরে এটা তাদের দ্বিতীয় জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম‍্যাচে প্রথম জয় পেল তারা।

জোড়া গোল করে ইউনাইটেডের ঘুরে দাঁড়ানো জয়ের নায়ক মাতেউস কুইয়া। স্বাগতিকদের প্রথম গোলের উৎস যে পেনাল্টি সেটাও তিনিই আদায় করে নিয়েছিলেন। সেটা থেকেই দ্বিতীয়বার শট নিয়ে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করেন অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।

যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কুইয়া। তবে জয় নিয়ে আর ভাবতে হয়নি ইউনাইটেডকে।

২০০১ সালের পর প্রথমবার ইংল‍্যান্ডে কোনো ইংলিশ ক্লাবের বিপক্ষে জয়ের আশা জাগানো রোমার শেষটা হয় হতাশার। অন‍্যদিকে প্রবল চাপে থাকা ইউনাইটেড দুঃসময় কাটিয়ে আশা জাগাল কক্ষপথে ফেরার।

৪ ম‍্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে ইউনাইটেড। ৪ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রোমা।

  • সর্বশেষ