শিরোনাম
◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি ◈ ইয়ামাল-রাফিনিয়ার দাপটে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে লড়াইয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ চার দেশের প্রতিষ্ঠান ◈ শ্রমিক বিক্ষোভে বিপর্যস্ত পোশাকশিল্প, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ১০:৩০ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি

স্পোর্টস ডেস্ক : বাংলা‌দেশ ক্রিকেট বোর্ড (বি‌সি‌বি) রাইজিং স্টারস এশিয়া কাপের আসন্ন আসরকে সামনে রেখে ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।

বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াডে রয়েছেন মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলী চৌধুরীর মতো পরিচিত ক্রিকেটাররা।

আগামী ৬ নভেম্বর থেকে প্রধান কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে প্রস্তুতি শুরু করবেন প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। অনুশীলন শেষে ১৯ সদস্যের এই দল থেকে ১৫ জনকে চূড়ান্ত করা হবে।

সেই দলই টুর্নামেন্টে অংশ নিতে কাতার যাবে।

Advertisement

আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে আট দলের এই প্রতিযোগিতা। ৫০ ওভারের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং (চীন)।

অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ভারত ‘এ’ ও নেপাল।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচগুলো।

বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড: মোহাম্মদ নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রকিবুল হাসান, মো. রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো. রিজওয়ান, মো. সাইফউদ্দিন, মো. জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।

  • সর্বশেষ