শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু

ডেস্ক রি‌পোর্ট: রাজধানীর মিরপুরের বেড়িবাঁধ এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নবাবেরবাগ উত্তরপাড়া এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার বিষয়ে তালহা বিন জসীম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস আরও জানায়, ঘটনাটি মিরপুর বেড়িবাঁধ এলাকায়, যা শাহ আলী থানা এলাকার অন্তর্ভুক্ত। বাসটি ছিল এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস।

নিহতদের মরদেহ মরদেহ শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ