শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০৪:০১ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০৪:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি

বাণিজ্যমেলার মাঠে ভেকু নিয়ে আসা হয়েছে গেট ভাঙার জন্য

মাইকে ঘোষণা দিয়ে এবার ভেকুর মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের বাণিজ্যমেলার মাঠে আয়োজিত এশিয়া আন্তর্জাতিক মেলার নির্মিত গেট ও কয়েকটি স্থাপনা ভাঙচুর করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। 

সোমবার (২ নভেম্বর) সচিবালয় সরিয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে নেওয়ার সিদ্ধান্ত বাতিলসহ মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে তারা ভাঙচুর চালান।

জানা যায়, তারা বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে মাইক লাগান। এরপর পুরাতন বাণিজ্য মেলার মাঠ ও ভাংচুর করার ঘোষণা দেয়া হয় মাইকে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে ছাত্ররা আসেন মাঠটিতে। এরপর তারা আনেন ভেকু্। আর সেই ভেকু দিয়ে গেট ভাঙ্গার কাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ভাঙচুর অব্যাহত রেখেছেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, পুরাতন বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তরের ঘোষণার পর থেকে মাঠটি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে নামে শেকৃবির শিক্ষার্থীরা। আজ সোমবার তাদের আন্দোলনের পঞ্চম দিন। 

Advertisement

আন্দোলনরত শিক্ষার্থী শিক্ষার্থী ফারুক বলেন, ‘আমাদের ক্যাম্পাস এবং এর জমি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। এর জন্য সাময়িক কিছু অসুবিধা হলেও বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে আমরা সবাই সম্মিলিতভাবে তা মেনে নিতে রাজি হয়েছি।’ 

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম মনির বলেন, ‘আমরা ছাত্রদের বোঝানোর চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়কেও বলা হয়েছে। ছাত্ররা যেন বড় কোনও ঝামেলার দিকে না যায়।’ 

তিনি বলেন, ‘আমাদের লোকজন আছে সেখানে। বড় কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে।’ 

১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরুর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। 

  • সর্বশেষ