শিরোনাম
◈ গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন কত, ৩০ হাজার টাকা মজুরির দাবির যৌক্তিকতা কতটা, কতটা সক্ষম মালিকপক্ষ? ◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার ◈ শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক ◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর ◈ মিরপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের যে ৪ কঠিন শর্তে সরকারের সম্মতি ◈ পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:৪৯ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:১২ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর মিরপুরের পোশাকশ্রমিকেরা। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে বেলা ১১টার দিকে মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকাতেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এ সময় তাদের বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বলেন, বেতন বাড়ানোর দাবিতে মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন। এতে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিরপুর-১১ ও মিরপুর-১২ এলাকায় সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। যানজট নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী যানবাহনকে বিকল্প সড়কে পাঠানো হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে সকাল ১০টা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। দুই দিন পর আবারও একই দাবিতে রাজপথে নামলেন তারা।

  • সর্বশেষ