শিরোনাম
◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবির মধ্যেই পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন ◈ ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের তৎপরতা, শেখ হাসিনার ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ◈ কাপ্তাই জাতীয় উদ্যানে ৮৭ প্রজাতির প্রজাপতি শনাক্ত, গবেষণায় উঠে এলো ১০৩ পোষক উদ্ভিদের গুরুত্ব ◈ ভারতীয়দের গোমূত্র পান নিয়ে উপহাস ইসরায়েলি পণ্ডিতের! (ভিডিও) ◈ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে দুই পুলিশ বক্সে আগুন, মহাসড়ক অবরোধ ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান ◈ ম্যান সিটিকে হারিয়ে কারাবাও কাপের হারের প্রতিশোধ ব্রাইটনের ◈ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের মিরপুর-১০ অবরোধ, যান চলাচল ব্যাহত ◈ কুমিল্লায় অস্ত্র হাতে স্লোগানের ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ১২:০৭ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে দুই পুলিশ বক্সে আগুন, মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশ বক্সে আগুন।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে দুটি পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন।

আজ রোববার সকাল থেকে এসব এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর এলাকার প্রায় ১৮টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

সকাল ১০টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা দুটি পুলিশ বক্সে আগুন দেন শ্রমিকেরা। এ সময় বক্সের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র বাইরে এনে সেগুলোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা বাইপাস থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত পথচারী ও যানবাহনের যাত্রীরা।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, শ্রমিকেরা চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন। মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে আসেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এ সময় কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর এলাকায় প্রায় ১৮টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ