স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ভাবনায় তিন তরুণের নাম আলাদা করে সামনে আনলেন যুবরাজ সিং। অভিষেক শর্মা, ঈশান কিশান ও বৈভব সূর্যবংশীকে শুধু টি-টোয়েন্টিতে সীমাবদ্ধ না রেখে ওয়ানডেতেও সুযোগ দেওয়ার পক্ষে ভারতের সাবেক এই অলরাউন্ডার। প্রতিভা ও সামর্থ্যের বিচারে এই তিন ক্রিকেটারকে ওয়ানডে দলে জায়গা না দিলে তাঁদের প্রতি অবিচার করা হবে বলেও মনে করছেন তিনি।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেন, ‘আমি অভিষেককে ওয়ানডে ক্রিকেটে দেখতে চাই। অভিষেক, ঈশান ও বৈভবের মতো ক্রিকেটারদের ওয়ানডেতে সুযোগ না দিলে তাদের প্রতি সুবিচার করা হবে না।
তবে বর্তমান ভারতীয় দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতার বাস্তবতাও বুঝতে পারছেন যুবরাজ। তাই সরাসরি নির্বাচকদের সমালোচনা না করে তরুণদের জন্য সুযোগ তৈরির প্রত্যাশা জানিয়েছেন তিনি।
যুবরাজের ভাষায়, ‘বিষয়টি আমি বুঝতে পারছি। আমাদের দলে কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। ফলে অভিষেক, ঈশান ও বৈভবকে সুযোগ দেওয়া কঠিন। তবে তারা যেভাবে খেলছে, তাতে খুব দ্রুতই তাদের জায়গা পাওয়া উচিত। আশা করি, কিছুদিনের মধ্যেই তারা ওয়ানডে দলেও সুযোগ পাবে।’
অভিষেক ও শুভমন গিলকে দীর্ঘদিন ব্যাটিংয়ে পরামর্শ দিয়েছেন যুবরাজ। তবে অভিষেকের সাফল্যের কৃতিত্ব নিতে নারাজ তিনি।
যুবরাজের স্পষ্ট করে বলেন, ‘অভিষেক যা অর্জন করেছে, সবই তার কঠোর পরিশ্রমের ফল। সব কৃতিত্ব তারই প্রাপ্য।