শিরোনাম
◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’ ◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা ◈ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা ◈ ঢাকায় সাফ ফুটব‌লে অংশ নি‌তে দ্বিতীয় সারির দল ঘোষণা কর‌লো ভারত

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে মাঠে গড়াবে যুব এশিয়া কাপ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে লাল-সবুজের দলকে নেতৃত্ব দেবেন ফরিদ হাসান ফয়সাল।

সবশেষ যুব এশিয়া কাপে ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে যুবা টাইগারররা। বেশ শক্তিশালী স্কোয়াড নিয়েই যুব এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ।

আগামী ৫ নভেম্বর শুরু হবে যুব এশিয়া কাপের এবারের আসর। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে যুবা টাইগাররা। আগামী ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ৯ নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে।

এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক), আহসান আলী মুমিন (সহ-অধিনায়ক) আব্দুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাওসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসেন রনি, আলী রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিকুর রহমান আকাশ, আল আমিন হোসেন, রুবায় ইসলাম রিজন।

  • সর্বশেষ