শিরোনাম
◈ এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ ◈ আওয়ামী লীগের সঙ্গে আঁতাত নিয়ে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সন্দেহ, নেপথ্যে কী? ◈ আলিম পরীক্ষার ফল জানবেন যেভাবে ◈ ফুটবল বিশ্বকা‌পের টিকিট বিক্রি থেকেই ৪৮ হাজার কোটি টাকা আয় ফিফার ◈ ইরানের সঙ্গে বড় যুদ্ধের শঙ্কা, গণকবরের প্রস্তুতি মার্কিন বাহিনীর ◈ সৌদি আরবে যৌথভাবে সার কারখানা গড়বে বাংলাদেশ ◈ প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি! ◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পোলার্ডের পর মুম্বই ইন্ডিয়া‌ন্সের কোচিংয়ে আরও চার নতুন মুখ আন‌লেন অম্বানীরা

নীতা অম্বানী

স্পোর্টস ডেস্ক: আইপিএলে সাফল্য ফেরাতে কোচিং স্টাফে বড়সড় পরিবর্তন আনল মুম্বই ইন্ডিয়ান্স। কায়রন পোলার্ডকে প্রধান কোচের দায়িত্ব দেওয়ার পর এ বার নতুন চার জনের নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজ়ি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই এসেছে নতুন মুখ। শুধু কোচিং স্টাফ নয়, দলের নেতৃত্বেও বদলের জল্পনা তৈরি হয়েছে।

গত মরসুম পর্যন্ত মুম্বইয়ের ব্যাটিং কোচ ছিলেন পোলার্ড। এ বার মাহেলা জয়বর্ধনের জায়গায় প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। নতুন ব্যাটিং কোচ হয়েছেন রবীন উথাপ্পা। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ টি দিলীপকে। --- আনন্দবাজার

উথাপ্পা ও ম্যাকক্লেনাঘান দু’জনেই আগে মুম্বইয়ের হয়ে আইপিএল খেলেছেন। ফলে দলের পরিবেশ ও সংস্কৃতি সম্পর্কে তাঁদের ধারণা রয়েছে। অন্য দিকে, ভারতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দিলীপের। দলের একাধিক ভারতীয় ক্রিকেটারের সঙ্গেও তাঁর পরিচিতি রয়েছে।

এ ছাড়া তরুণ বোলারদের তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে ধবল কুলকার্নীকে। তাঁকে ডেভেলপমেন্ট বোলিং কোচ করা হয়েছে। মূলত ১৮ জনের দলে সুযোগ না পাওয়া বোলারদের নিয়ে কাজ করবেন তিনি। প্রয়োজনে তাঁদের যাতে মূল দলে ব্যবহার করা যায়, সেই প্রস্তুতিও রাখবেন ধবল।

২০২০ সালের পর আর আইপিএল জেতেনি মুম্বই। গত দুই মরসুমে মাঠের বাইরের নানা বিতর্কও অস্বস্তি বাড়িয়েছে। এ বার নতুন কোচিং টিম নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে অধিনায়কত্ব নিয়েও জল্পনা চলছে। হার্দিক পাণ্ড্যকে সরিয়ে আবার রোহিত শর্মার হাতে নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে বলে খবর। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজি।

  • সর্বশেষ