শিরোনাম
◈ ইরানের সঙ্গে বড় যুদ্ধের শঙ্কা, গণকবরের প্রস্তুতি মার্কিন বাহিনীর ◈ সৌদি আরবে যৌথভাবে সার কারখানা গড়বে বাংলাদেশ ◈ প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি! ◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:৩৯ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায় রোবট কুকুর হাঁটানোর চাকরি, ঘণ্টায় মিলবে ২০ ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে বাস্তব জগতে আরও দক্ষ করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ডাইমেনশনাল। এআই প্রশিক্ষণের অংশ হিসেবে রোবট কুকুর শহরের রাস্তায় হাঁটানোর জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। এ কাজের জন্য প্রতি ঘণ্টায় ২০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৪৮৩ টাকা) মজুরি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডাইমেনশনাল চার পা-ওয়ালা রোবট নিয়ে সান ফ্রান্সিসকোর বিভিন্ন রাস্তায় চার থেকে ছয় ঘণ্টা হাঁটার জন্য অপারেটর খুঁজছিল। এ কাজে যোগ দিতে আগে থেকে রোবট বা প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞতার প্রয়োজন ছিল না। কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছিল।

গত ৫ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ শুরু করা যাবে দ্রুত এবং প্রতিটি শিফট শেষ করার পরই পারিশ্রমিক দেওয়া হবে। তবে কর্মীদের প্রায় ৩৩ পাউন্ড ওজনের যন্ত্রপাতি বহন করার সক্ষমতা থাকতে হবে। কারণ, চলার সময় রোবটগুলো কখনো অতিরিক্ত গরম হয়ে যায়, আবার কখনো কাজ বন্ধ করে দেয়। তখন সেগুলো বহন করে ফিরিয়ে আনতে হয়।

পরে বিজ্ঞপ্তিটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়। মূলত বাস্তব পরিবেশে এআইচালিত রোবটের স্বয়ংক্রিয়ভাবে চলাচল ও কাজ করার সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

Advertisement

ডাইমেনশালের প্রতিষ্ঠাতা স্ট্যাশ পমিখটার নিউইয়র্ক টাইমসকে জানান, মানুষের নিয়ন্ত্রণে রোবট কুকুরগুলো পরিচালিত হয়। এ সময় রোবটের ক্যামেরা ও বিভিন্ন সেন্সরের মাধ্যমে আশপাশের পরিবেশের তথ্য সংগ্রহ করা হয়।

তিনি বলেন, তাদের পরীক্ষায় দেখা গেছে, হার্ডওয়্যার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এআই এজেন্ট এখনো বেশ দুর্বল। তাই রোবট পরিচালনায় মানুষের সহায়তা এখনো প্রয়োজন।

সান ফ্রান্সিসকোর ডগপ্যাচ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি এমন একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম তৈরি করছে, যার মাধ্যমে এআই এজেন্ট রোবট নিয়ন্ত্রণ করতে পারবে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির নির্মাতাদের কাছ থেকে প্রতিষ্ঠানটি ১০০টির বেশি রোবট কুকুর এবং ৫০টি মানবসদৃশ রোবট কিনেছে। পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি রোবট কুকুরের দাম প্রায় ২ হাজার ডলার। এগুলো তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান ইউনিট্রি।

ভবিষ্যতে কারখানা, ডেটা সেন্টার, নির্মাণক্ষেত্র ও নিরাপত্তা খাতে এসব রোবট কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে ডাইমেনশালের।

সূত্র: ফক্স বিজনেস

  • সর্বশেষ