শিরোনাম
◈ ছয় মাসেও বদলায়নি ঢাবির শেখ পরিবারের নামে থাকা পাঁচ স্থাপনার নাম ◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ সকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদা নয়, গোলাপি বালির সৈকত! কোথায় রয়েছে এই প্রাকৃতিক বিস্ময়?

সৈকত মানেই চোখের সামনে ভেসে ওঠে নীল সমুদ্র, সাদা বালি আর ঢেউয়ের মায়াবী দৃশ্য। কিন্তু পৃথিবীর সব সৈকতের বালির রং যে সাদা বা সোনালি, তা নয়। কোথাও কোথাও সমুদ্রতটে দেখা যায় গোলাপি রঙের বালি, যা দূর থেকে দেখলে মনে হয় সমুদ্রের পাড়জুড়ে ছড়িয়ে রয়েছে গোলাপি রঙের আস্তরণ।

এই ধরনের গোলাপি সৈকত প্রকৃতির এক অনন্য বিস্ময়। বিশেষ ধরনের সামুদ্রিক ক্ষুদ্র প্রাণী ও প্রবালের খোলস ভেঙে তৈরি হওয়া কণার সঙ্গে সাদা বালি মিশে গেলে অনেক সময় বালির রং গোলাপি হয়ে ওঠে। বিশেষ করে ‘ফোরামিনিফেরা’ নামে পরিচিত ক্ষুদ্র সামুদ্রিক জীবের লাল বা গোলাপি খোলসের কণা এ ধরনের সৈকতের বালিতে রঙের প্রধান উৎস হতে পারে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন কয়েকটি গোলাপি সৈকত রয়েছে। ক্যারিবীয় অঞ্চলের বাহামাসের হারবার আইল্যান্ডের ‘পিঙ্ক স্যান্ড বিচ’ এ জন্য বিশেষভাবে পরিচিত। কয়েক কিলোমিটার দীর্ঘ এই সৈকতে সূর্যের আলো ও সমুদ্রের নীল জলের সঙ্গে গোলাপি বালির মিশেল তৈরি করে অসাধারণ দৃশ্য।

গোলাপি বালির সৈকত শুধু দেখতেই সুন্দর নয়, এর পেছনে রয়েছে দীর্ঘ সময় ধরে চলা প্রাকৃতিক প্রক্রিয়া। সমুদ্রের ঢেউ, সামুদ্রিক প্রাণী, প্রবাল ও শিলার ক্ষয়সহ নানা কারণে ধীরে ধীরে তৈরি হয় এই বিশেষ ধরনের বালুকাবেলা। তাই পৃথিবীর সব গোলাপি সৈকতের রংও এক রকম নয়। কোথাও হালকা গোলাপি, আবার কোথাও তুলনামূলক গাঢ় আভা দেখা যায়।

গোলাপি বালির এই সৈকত ওযন প্রকৃতির নিজস্ব কারুকাজের এক চমৎকার উদাহরণ। প্রকৃতির এই বিরল সৌন্দর্য পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয়। নীল জলের ধারে গোলাপি বালির বিস্তার চোখে পড়ার মতোই ব্যতিক্রমী। সমুদ্রের সৌন্দর্য দেখতে যারা নতুন কোনও অভিজ্ঞতার খোঁজ করেন, তাদের কাছে এমন সৈকত নিঃসন্দেহে আকর্ষণের জায়গা হয়ে উঠতে পারে।

  • সর্বশেষ